-
শোক ও মৃত্যুবার্ষিকীভোলার বোরহানউদ্দিন উপজেলার দেউলা ইউপির বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম মিয়া (৬৫) হার্টের সমস্যায় মঙ্গলবার ঢাকায় হৃদরোগ ইনস্টিটিউটে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)। তিনি ৪ ছেলে ও ৪ মেয়ে রেখে গেছেন। বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধিনোয়াখালীর বিশিষ্ট আলেমে দ্বীন জীরতলী কাছেমুল উলুম মাদরাসাসহ ৫টি মাদরাসার প্রতিষ্ঠাতা হজরত মাওলানা আতিক উল্যা (৯৬) গতকাল ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)। তিনি ২ ছেলে ও ৪ মেয়ে রেখে গেছেন। নোয়াখালী প্রতিনিধিকসবা উপজেলা সাব-রেজিস্টার অফিসের স্ট্যাম্প ভেন্ডার মো. আমজাদ হোসেন চৌধুরী মুনসুরের মা মোছাম্মদ জাহানার বেগম (১০০) গতকাল বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)। তিনি ২ ছেলে ও ৪ মেয়ে রেখে গেছেন। কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিনূরজাহান চৌধুরী গতকাল ঢাকার ইউনাইটেড হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)। তিনি ২ মেয়ে রেখে গেছেন। বিজ্ঞপ্তিযশোরের কেশবপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বদরুজ্জামান মিন্টুর মা হাসনা বানু (৮২) গতকাল যশোর ২৫০ শয্যা হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)। তিনি ৭ ছেলে ও ৩ মেয়ে রেখে গেছেন। কেশবপুর (যশোর) প্রতিনিধিলৌহজং থানার কলমা এলাকার মরহুম আলহাজ আশরাফ উদ্দিন মিয়ার স্ত্রী মাহমুদা বেগমের আজ ১৩তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে তার গ্রামের বাড়িতে দোয়া মাহফিল ও গরিব-দুস্থদের মধ্যে খাবার বিতরণ করা হবে। বিজ্ঞপ্তিডেসা ও ডেসকোর সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এম শরফুজ্জামান ভূইয়ার কুলখানি আজ বাদ আছর তার ৭/এ, পরীবাগের বাসায় অনুষ্ঠিত হবে। তিনি রোববার রাজধানীর স্কয়ার হাসপাতালে ইন্তেকাল করেন। বিজ্ঞপ্তি

সাধারণ বিভাগ
আবহাওয়া









