জাতীয়
টেকনাফে উপকূলীয় কেওড়া বাগান উজাড় করে চিংড়ি ঘের তৈরি হচ্ছে। টেকনাফের বিস্তীর্ণ উপকূলীয় সবুজ বনায়ন ঝাউবাগান উজাড়ের পর এবার ওই ঘটনা ধামাচাপা দিতে কর্তনকৃত গাছের মুথা (শেকড়) উপড়ে ফেলছে প্রভাবশালী মহল। পাশাপাশি সমুদ্র সৈকতের জমি দখলের পাঁয়তারা চলছে। এসব কেওড়া ও ঝাউ বন নিধনযজ্ঞের বিরুদ্ধে প্রতিবাদের...
এএইচ সেলিম উল্লাহ, উখিয়া (কক্সবাজার)
বাংলাদেশ স্বাধীন হওয়ার ৩৮ বছর পার হলেও কলারোয়ার অনেক গণকবর ও বধ্যভূমি আজও অযত্ন-অবহেলায় পড়ে আছে। সংরক্ষণের কোনো ব্যবস্থা করা হয়নি। প্রতিবছর ডিসেম্বর আসলেই শহীদের আপনজনরা তাদের কথা স্মরণ করে নীরবে ফেলেন চোখের জল। ৯ মাসের স্বাধীনতা যুদ্ধে কলারোয়াবাসীর রয়েছে গৌরবোজ্জ্বল ভূমিকা। এ যুদ্ধে ২ শতাধিক...
কেএম আনিছুর রহমান, কলারোয়া (সাতক্ষীরা)
জলবায়ুর পরিবর্তন দেশের দক্ষিণ-পশ্চিম উপকূলবর্তী অঞ্চলের কৃষি উত্পাদনে নেতিবাচক প্রভাব ফেলছে। জলবায়ু পরিবর্তনের ফলে চাষযোগ্য কৃষি জমি সংকুচিত হওয়ার পাশাপাশি অনুকূল পরিবেশের অভাবে এ অঞ্চলের কৃষি উত্পাদনে ধস নেমে আসছে। এতে কৃষি শ্রমিকরা যেমন বেকার হচ্ছে, তেমনি প্রান্তিক চাষীরা জমি হারিয়ে ভূমিহীনে...
সামিউল মনির, শ্যামনগর (সাতক্ষীরা)
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ও জ্বালানি উপদেষ্টা ড. তৌফিক এলাহী চৌধুরীর ৩৫ কোটি টাকার দুর্নীতির সংবাদ আমার দেশে ছাপা হয়েছে। এতে আওয়ামী লীগের শীর্ষ ৩ নেতা আমার দেশ সম্পাদককে হুমকি দিয়েছেন। অন্যদিকে গত শনিবার আমার দেশ বিশেষ প্রতিনিধির ওপর হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। এই হুমকি,...
আমার দেশ ডেস্ক
বিভিন্ন স্থানে হামলা, সংঘর্ষ ও গ্রেফতার সম্পর্কে আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর :
শিবালয় (মানিকগঞ্জ) : শিবালয়ে বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের পক্ষের ব্যানার নামানোকে কেন্দ্র করে শুক্রবার দুই গ্রুপের সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। খোন্দকার দেলোয়ার হোসেনকে...
আমার দেশ ডেস্ক
নাচোলে যুবকের লাশ উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার সূর্যপুর গ্রামের খাতিরপাড়া মাঠ থেকে পুলিশ শনিবার সকালে এক যুবকের লাশ উদ্ধার করেছে। তার নাম-পরিচয় জানা যায়নি। সূর্যপুর গ্রামের খাতিরপাড়া মাঠে এক যুবকের লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দিলে সকাল ১০টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে।...
চট্টগ্রামের বাঁশখালীতে হাতির পাল বেপরোয়া হয়ে ওঠায় ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছে লোকজন। দু’বছরে বন্যহাতির আক্রমণে মারা গেছে ৪০ জন, আহত হয়েছে দুই শতাধিক। নষ্ট হয়েছে পাহাড়ি এলাকার লাখ লাখ টাকার ফসল। প্রতিদিন কোনো না কোনো এলাকায় হাতির আক্রমণের ঘটনা ঘটছে। পাহাড়গুলো বৃক্ষশূন্য হয়ে যাওয়ায় প্রয়োজনীয় খাবার মেটাতে...
মুহাম্মদ মুহিববুল্লাহ ছানুবী, বাঁশখালী (চট্টগ্রাম)
লোহাগড়া উপজেলার ছাগলছেড়া গ্রামে গত শনিবার এক সালিশি বৈঠকে সন্ত্রাসী হামলায় আহত হয়েছে ১০ জন। এ সময় সন্ত্রাসীরা ওই গ্রামে ২০টি বাড়ি ভাংচুর করে টাকা ও স্বর্ণালঙ্কার লুটে নিয়েছে।
জানা গেছে, ছাগলছেড়া গ্রামে সমিতির সদস্য হওয়াকে কেন্দ্র করে গত শুক্রবার রাত ৮টার দিকে আলম মোল্লার সঙ্গে একই গ্রামের...
নড়াইল প্রতিনিধি
গাড়ির শোরুম উদ্বোধন
চট্টগ্রামে টয়োটার ব্র্যান্ড নিউ গাড়ির একটি নতুন শোরুম ও অফিসের উদ্বোধন করেছে নাভানা লিমিটেড। শনিবার নগরীর ৩৭, আগ্রাবাদ বাণিজ্যিক এলাকায় শোরুম ও অফিসের উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাভনা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম, দৈনিক আজাদীর সম্পাদক আবদুল...
পাটমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশনকে (বিজেএ) শর্ত দিয়েছেন রাষ্ট্রায়ত্ত ২১টি জুট মিলকে ৪ লাখ বেল পাট দিতে হবে। এ শর্ত অনুযায়ী এরই মধ্যে ৩ লাখ বেল পাট জোগাড় করেছে বিজেএ। বাকি পাট আজ-কালের মধ্যে সংগৃহীত হবে। আর এ পাটের মূল্য নির্ধারণের জন্য আজ বিকালে বাংলাদেশ পাটকল কর্পোরেশন...
আতিয়ার পারভেজ, খুলনা
গতকাল খুলনা বিভাগের ১০ জেলায় আমার দেশ পত্রিকার সংবাদকর্মীরা কালোব্যাজ ধারণ করেন। আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানকে দেখে নেয়ার হুমকি, বিশেষ সংবাদদাতা এম আবদুল্লাহর ওপর বোমা হামলা, দেশের বিভিন্ন স্থানে পত্রিকার সাংবাদিকদের হুমকি ও পত্রিকায় অগ্নিসংযোগের প্রতিবাদে সংবাদকর্মীরা এ কর্মসূচি পালন করেন।...
খুলনা অফিস
খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি হিসেবে সাহারুজ্জামান মোর্তজা পুনর্বহাল হয়েছেন। গত মঙ্গলবার তিনি চেম্বার ভবনে আসেন এবং আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেন।
এর আগে গত ৯ ডিসেম্বর বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন পরিচালক স্বাক্ষরিত এক পত্রে খুলনা চেম্বারের পরিচালনা পর্ষদ বাতিল করে...
খুলনা অফিস
খুলনা জেনারেল হাসপাতালের গাইনি বিভাগে গৃহবধূ নাছিমা গত ৮ নভেম্বর ভর্তি হন। ওই দিন সিজারের মাধ্যমে তার একটি পুত্র সন্তান হয়। ৭ দিন পর সেলাই কাটা হয়। তার পরদিন ক্ষত স্থানে ইনফেকশন ধরা পড়ে। পুনরায় ১৬ দিন পর আবারও সেলাই করা হয়। এর ১২ দিন পর সেলাই কাটা হলে সেখানে আবারও ইনফেকশন দেখা দেয়। শুধু নাছিমার...
খুলনা অফিস
বরেন্দ্র জনপদের সবগুলো উপজেলায় বোরো আবাদের প্রস্তুতি চলছে। সেচ সঙ্কটের কারণে চলতি বছর রাজশাহীর গোদাগাড়ীসহ বরেন্দ্র অঞ্চলের সব উপজেলায় বোরো আবাদের পরিমাণ কমে যাচ্ছে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে ভরা বর্ষাতেও বরেন্দ্র অঞ্চলে প্রচণ্ড খরা দেখা দেয়। কৃষকরা বৃষ্টির পানির ওপর নির্ভর করে ব্যাপক রোপা আমনের...
মোঃ সাইফুল ইসলাম, গোদাগাড়ী (রাজশাহী)
মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার অনেক কৃষক শীতকালীন সবজি চাষ করে বিপুল মুনাফা করেছেন । রাজনগর থেকেই প্রতিদিন শত শত মণ রকমারি সবজি জেলার বিভিন্ন প্রান্তে চলে যাচ্ছে। এ উপজেলার প্রায় ৩০টি গ্রামের কৃষক নানান জাতের সবজি চাষ করেন। মাঠের পর মাঠ সবজির সমাহার দেখে চোখ জুড়িয়ে যায়। এখানকার কৃষকরা সবজির...
আউয়াল কালাম বেগ, মৌলভীবাজার থেকে
বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর :
কচুয়া (চাঁদপুর) : কচুয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে ৪ বছরের শিশু তানভীর ট্রাক্টরের চাপায় ঘটনাস্থলে মারা গেছে। উপজেলার দেবীপুর গ্রামের বিল্লাল হোসেন স্ত্রী-ছেলে নিয়ে উপজেলা সদরে পলাশপুর কান্দারপাড় গ্রামে বেড়াতে আসে। শনিবার...
আমার দেশ ডেস্ক
ছাত্রলীগ কর্মীদের হাতে শনিবার পর্যন্ত অবরুদ্ধ রয়েছেন চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যায়ের উপাচার্য ড. নীতিশ চন্দ্র দেবনাথ। এর ফলে ১৫ ডিসেম্বর থেকে টানা ৫ দিন অবরুদ্ধ থাকায় মানবেতর জীবনযাপন করছেন তিনি। পরিবারের সদস্যরা বের হতে পারলেও তাকে বের হতে দেয়া হয়নি। এর ফলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক...
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ বলেছেন, আগামী বেতন স্কেলে শিক্ষকদের সবচে বেশি বেতন দেয়ার ব্যবস্থা করা হবে। অর্থ ও মর্যাদা দিয়ে শিক্ষককে সর্বোচ্চ বেতনভোগী ও সম্মানিত ব্যক্তিতে পরিণত করতে চাই। এ লক্ষে সরকার শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল করবে। মানসম্মত, গুণগত ও যুগোপযোগী শিক্ষা দিয়ে নতুন...
গোপালগঞ্জ/কোটালীপাড়া প্রতিনিধি
পিরোজপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কর্নেল (অব.) শাহজাহান মিলন মঠবাড়িয়া উপজেলা বিএনপির সম্মেলনে ঘোষিত কমিটি চ্যালেঞ্জ করে নিজেকে সভাপতি ও সহ-সভাপতি করে গোপনে দুটি পাল্টা কমিটি করে জেলা আহ্বায়কের কাছে জমা দিয়েছে। ওই গোপন কমিটি গত শুক্রবার জানাজানি হলে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে তোলপাড় শুরু হয়েছে।...
হারুন-অর-রশিদ, মঠবাড়িয়া
খুলনা বিভাগে হামদর্দের ফ্রি মেডিকেল ক্যাম্প
বিজয় দিবস উপলক্ষে হামদর্দের খুলনা বিভাগের ১৪টি চিকিত্সা কেন্দ্রে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। এসব কেন্দ্রে ১০ হাজার রোগীকে সেবা প্রদান ও ৩ লাখ টাকার ওষুধ বিনামূল্যে দেয়া হয়েছে। এ উপলক্ষে হামদর্দের খুলনা কেন্দ্রে ১৬ ডিসেম্বর...
জাতীয় পার্টি (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু বলেছেন, স্বাধীন বাংলাদেশে বিভিন্ন দল ও মতের লোক থাকবে। প্রতিহিংসার রাজনীতি পরিহার করে শারীরিক ও পেশিশক্তির রাজনীতি থেকে দূরে থাকতে হবে। প্রশাসনকে ব্যবহার করে অন্য দলকে নির্যাতন করা হলে তার ফল ভালো হয় না।
শুক্রবার সন্ধ্যায় স্বরূপকাঠি উপজেলা...
স্বরূপকাঠি (পিরোজপুর) প্রতিনিধি
উচ্চতর আদালতে রিট মামলা সত্ত্বেও জেলা প্রশাসনের অযাচিত হস্তক্ষেপের কারণে বন্ধ হয়নি ঝিনাইগাতী ও নালিতাবাড়ী গারো পাহাড় কেটে অবৈধ পাথর উত্তোলন এবং লোপাট। বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে সরকার।
জানা গেছে, গত ৬ মাস যাবত বৈধ পাথরমহাল বন্ধ করে দেয়া হলেও ক্ষমতার পালাবদলে কিছু ক্ষমতাধর অবৈধ পাথর...
ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি