| |
 সাধারণ বিভাগ
 জব সার্চ
 সাপ্তাহিকী
 শোক ও মৃত্যুবার্ষিকী
 বিশেষ বিভাগ
|
| |
 আবহাওয়া
|
| |
|
|
|
|
|
|
-
শোক ও মৃত্যুবার্ষিকী
রংপুর জেলার কোতোয়ালি থানা গণফোরাম সভাপতি ও পৌরসভার সাবেক কমিশনার আশেক আলী (৬০) ১৭ ডিসেম্বর ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, ছেলেমেয়ে, মা ও ভাই রেখে গেছেন। বিজ্ঞপ্তি
গণফোরাম সভাপতি পরিষদ সদস্য, কথিত আগরতলা ষড়যন্ত্র মামলার অন্যতম আসামি ও মুক্তিযোদ্ধা কমান্ডার (অব.) আবদুর রউফের কন্যা ও নৌবাহিনীর সাবেক প্রধান অ্যাডমিরাল (অব.) আবু তাহেরের স্ত্রী দীপিকা কামরুন্নেসা (৫০) গত ১৩ ডিসেম্বর অস্ট্রেলিয়ার মেলবোর্নে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি....রাজিউন)। তিনি স্বামী, এক...
বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট-সুইটমিট শ্রমিক ফেডারেশনের সহ-সভাপতি কামরুল হাসানের পিতা শহিদুল্লাহ খান ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। তার মৃত্যুতে হোটেল-রেস্টুরেন্ট-মিষ্টি-বেকারি শ্রমিক ইউনিয়ন সভাপতি আক্তারুজ্জামান খান ও সাধারণ সম্পাদক আতাউর হোসেন শোক প্রকাশ করেছেন। বিজ্ঞপ্তি
জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য, অবজারভার পত্রিকার সহকারী সম্পাদক ও বাসসের নিউজ ম্যানেজার মোঃ জাওয়াদুর রহমান (৭২) ১৬ ডিসেম্বর ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি.. .রাজিউন)। তিনি দীর্ঘদিন ক্যান্সারে ভুগছিলেন। তিনি স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে রেখে গেছেন। তার ইন্তেকালে জাতীয় প্রেসক্লাব সভাপতি শওকত...
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা কৃষক লীগের সাবেক সভাপতি ও নবীগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ তাজুদ মিয়া (৬৭) গত শনিবার সকালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
দৈনিক আমার দেশ রামগঞ্জ প্রতিনিধি পাটওয়ারী হোসেন শরীফের মামা ও রামগঞ্জ পৌরসভা চেয়ারম্যান শেখ মোঃ আমিন উল্যাহর চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে রামগঞ্জ পৌরসভার নন্দনপুরে আমিনউল্যা চেয়ারম্যানের বাড়িতে কোরআনখানি, কবর জিয়ারত, মিলাদ মাহফিল ও কাঙালিভোজের আয়োজন করা হয়েছে। রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি
ছান্দসিক কবি আবদুল কাদিরের ২৫তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে কবির কনিষ্ঠ কন্যা অধ্যাপক রোকশানা কাদিরের বাসভবনে (ফ্ল্যাট নম্বর ১০-সি, গ্রিন গার্ডেন টাওয়ার, ২৫/এ গ্রিন রোড, ধানমন্ডি ঢাকা-১২০৫) বাদ মাগরিব কোরআনখানি ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। মরহুমের আত্মীয়-স্বজন ও বন্ধুবান্ধবকে অনুষ্ঠানে...
মুক্তিযোদ্ধা ও অগ্রণী ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি আবদুল খালেকের অষ্টম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে তার কবরে সকালে সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ ও পরিবারের পক্ষ থেকে মরহুমের ঢাকায় মানিকনগরের বাসভবনে বাদ আছর দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এছাড়া আগামীকাল...
|
| |
|
 |
সদস্য লগইন |
|
|
 |
|
| |
|
|