Amardesh
আজঃঢাকা, শুক্রবার ৮ মার্চ ২০১৩, ২৪ ফাল্গুন ১৪১৯, ২৫ রবিউস সানি ১৪৩৪ হিজরী    আপডেট সময়ঃ রাত ১২টা
 
 সাধারণ বিভাগ
 বিশেষ কর্ণার
 শোক ও মৃত্যুবার্ষিকী
 সাপ্তাহিকী
 আমার দেশ-এর সাথে আছেন তো?
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --
 

রুয়েট সাত শিক্ষকের পদত্যাগ



রাবি প্রতিনিধি
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) নতুন উপাচার্য দায়িত্ব নেয়ার পরদিনই প্রশাসনের বিভিন্ন পদ থেকে ইস্তফা দিয়েছেন সাত শিক্ষক।
বৃহস্পতিবার রাতে উপাচার্যকে চিঠি পাঠিয়ে পদত্যাগের বিষয়টি জানান বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্যের সমর্থক হিসেবে পরিচিত এই শিক্ষকরা।
গত একমাসের মধ্যে নিয়োগ পাওয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ উপদেষ্টা, চারজন হল প্রাধ্যক্ষ, ও দুই সহকারী প্রাধ্যক্ষও রয়েছেন তাদের মধ্যে।
বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক অধ্যাপক আবুল বাসার জানান, শিক্ষকরা নতুন উপাচার্যের সঙ্গে কাজ করতে অনীহা প্রকাশ করে পদত্যাগপত্র জমা দিয়েছেন।
পদত্যাগী শিক্ষকদের মধ্যে আছেন- বিশ্ববিদ্যালয়ের শেখ হাসিনা হলের প্রাধ্যক্ষ ও ইলেকট্রনিক অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি আবদুর রাজ্জাক, সেলিম হলের প্রাধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক, শহীদুল ইসলাম হলের প্রাধ্যক্ষ মো. সাজ্জাদ হোসেন, হামিদ হলের প্রাধ্যক্ষ মো. আখতার হোসেন, সহকারী প্রাধ্যক্ষ এইচএম রাসেল, জিয়া হলের সহকারী প্রাধ্যক্ষ ড. নিয়ামুল বারী ও ছাত্রকল্যাণ পরিচালক মাজেদুর রহমান।
পদত্যাগের কারণ জানতে চাইলে আবদুর রাজ্জাক জানান, “উপাচার্যবিরোধী আন্দোলন নিয়ে সৃষ্ট জটিলতায় আমরা নতুন উপাচর্যের সঙ্গে কাজ করতে বিব্রত বোধ করছি। এ কারণে সবাই সিদ্ধান্ত নিয়ে পদত্যাগ করেছি।”
নবনিযুক্ত উপাচার্য মর্তুজা আলী জানান, “বিশ্ববিদ্যালয়ের আচার্যের আদেশে আমি বুধবারই দায়িত্ব গ্রহণ করেছি। এর মধ্যেই প্রশাসনে শূন্যতা তৈরি করা হলে তা বিশ্ববিদ্যালয়ের সার্বিক ব্যবস্থাপনাকে বাধাগ্রস্ত করবে।”
তবে প্রশাসনের খালি হওয়া পদগুলো শিগগিরই পূরণ করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
ফল জালিয়াতির অভিযোগে গত বছরের ১৫ নভেম্বর থেকে তখনকার উপাচার্য সিরাজুল করিম চৌধুরীর বিরুদ্ধে লাগাতার আন্দোলন শুরু করে প্রগতিশীল শিক্ষক-শিক্ষার্থী ঐক্য পরিষদ।
এরপর ৬ মার্চ বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান মর্তুজা আলীকে রুয়েটের উপাচার্য হিসেবে নিয়োগ দেন। ওইদিনই তিনি দায়িত্ব প্রহণ করেন।