Amardesh
আজঃঢাকা, শুক্রবার ৮ মার্চ ২০১৩, ২৪ ফাল্গুন ১৪১৯, ২৫ রবিউস সানি ১৪৩৪ হিজরী    আপডেট সময়ঃ রাত ১২টা
 
 সাধারণ বিভাগ
 বিশেষ কর্ণার
 শোক ও মৃত্যুবার্ষিকী
 সাপ্তাহিকী
 আমার দেশ-এর সাথে আছেন তো?
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --
 

ত্বকী হত্যার প্রতিবাদে কাল নারায়ণগঞ্জে হরতাল


নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জে গণজাগরণ মঞ্চের আহ্বায়ক রফিউর রাব্বির ছেলে তানভীর মোহাম্মদ ত্বকি হত্যার প্রতিবাদে শনিবার নারায়ণগঞ্জে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে সাংস্কৃতিক জোট।
শুক্রবার দুপুরে সাংস্কৃতিক জোট এ হরতালের ডাক দেয়।
উল্লেখ্য, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সহসভাপতি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং গণজাগরণ মঞ্চের আহ্বায়ক রফিউর রাব্বির ছেলে তানভীর মোহাম্মদ ত্বকির মরদেহ শুক্রবার বেলা পৌনে ১১টায় পুলিশ নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীসংলগ্ন কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের একটি খাল থেকে উদ্ধার করা হয়। তানভীর মোহাম্মদ ত্বকি বুধবার বিকেল থেকে নিখোঁজ ছিল ।