ফরিদপুরে আগুন, কয়েক হাজার মণ পাট ছাই
ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের কানাইপুর পাটবাজা আগুন লেগে কয়েক হাজার মণ পাট পুড়ে গেছে। এখনো আগুন নিয়ন্ত্রেণে আসেনি। শুক্রবার বেলা ১টার দিকে আগুনের এ ঘটনায় প্রায় ৪০টি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে।
প্রায় দুই ঘণ্টা ধরে আগুন নেভানোর কাজ করছে ফরিদপুরের তিনটি, বোয়ালমারীর ও মাগুরা ফায়ার সার্ভিসের ১টি করে মোট ৫টি ইউনিট।
স্থানীয় ব্যবসায়ী সূত্রে জানা যায়, প্রতি শুক্রবার কানাইপুর পাট বাজারে হাট বসে। দুপুরে অধিকাংশ ব্যবসায়ী জুমার নামাজ পড়তে যায়। নামাজ শুরু হওয়ার আগ মুহূর্তে আগুন লাগার খবর পেয়ে লোকজন আগুন নেভাতে ছুটে আসে।
স্থানীয় পাট ব্যবসায়ী পবিত্র পোদ্দার বলেন, “পাটের দোকানের পাশাপাশি এখানে অন্যান্য দোকানও ছিল। এই আগুনের ঘটনায় আমার প্রায় ২০০ মণ মুসরের ডাল পুড়ে গেছে।”
ফরিদপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. সেলিম বলেন, “ফরিদপুরের ৩টিসহ মোট পাঁচটি ইউনিট আগুন নেভাতে কাজ করছে। আগুনের সূত্রপাত সম্পর্কে এখনও নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।”

সাধারণ বিভাগ
আবহাওয়া











