বঙ্গবন্ধু সেতু-সিরাজগঞ্জ ৫০ কিলোমিটার যানজট
টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইল প্রতিনিধি
বঙ্গবন্ধু সেতুতে একটি মালবাহী ট্রাক বিকল হওয়ায় বৃহস্পতিবার রাত ১টার যান চলাচল বন্ধ হয়ে যায়। এসময় সেতুর ওপর শতশত যানবাহন আটকা পড়ে। ফলে সেতু পূর্ব টোল প্লাজা থেকে টাঙ্গাইলের রাবনা বাইপাস পর্যন্ত এবং সেতু পশ্চিম টোল প্লাজা থেকে সিরাজগঞ্জর রোড পর্যন্ত প্রায় ৫০ কিলোমিটার রাস্তায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা অফিসার ইনচার্জ নাজমুল হুদা জানান, বঙ্গবন্ধু সেতুর ওপর ৫নং পিলারের কাছে বৃহস্পতিবার রাত ১টার দিকে উত্তরাঞ্চল থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি মালবাহী ট্রাক (কুষ্টিয়া-ট০২-০০৩১) বিকল হওয়ায় সেতুর ওপর দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়।
এ সময় সেতু পূর্ব টোল প্লাজা থেকে টাঙ্গাইলের রাবনা বাইপাস পর্যন্ত এবং সেতু পশ্চিম টোল প্লাজা থেকে সিরাজগঞ্জ রোড পর্যন্ত প্রায় ৫০ কিলোমিটার রাস্তায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। প্রায় সাত ঘণ্টা সেতুর ওপর দিয়ে যানচলাচল বন্ধ থাকে। দীর্ঘ যানজটে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
যানজটের কারণে হাজার হাজার যাত্রী ও পত্রিকা পরিবহনসহ গুরুত্বরপূর্ণ যানবাহন আটকা পড়ে আছে।

সাধারণ বিভাগ
আবহাওয়া












