Amardesh
আজঃঢাকা, শুক্রবার ৮ মার্চ ২০১৩, ২৪ ফাল্গুন ১৪১৯, ২৫ রবিউস সানি ১৪৩৪ হিজরী    আপডেট সময়ঃ রাত ১২টা
 
 সাধারণ বিভাগ
 বিশেষ কর্ণার
 শোক ও মৃত্যুবার্ষিকী
 সাপ্তাহিকী
 আমার দেশ-এর সাথে আছেন তো?
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --
 

পল্টনে পুলিশের ধাওয়ায় ছাদ থেকে পড়ে এক শিবিরকর্মী নিহত


স্টাফ রিপোর্ট
রাজধানীর পুরানা পল্টন এলাকায় ইসলামি দলগুলোর মিছিলে পুলিশ এলোপাতাড়ি গুলি ছুঁড়েছে। এ সময় পুলিশের ধাওয়া খেয়ে ছাদ থেকে পড়ে এক শিবিরকর্মী নিহত হয়েছেন। এছাড়া পুলিশের গুলিতে আহত হয়েছেন আরো বেশ কয়েকজন।
প্রত্যক্ষদর্শীরা জানান, পুলিশের ধাওয়া খেয়ে শিবিরকর্মীরা পুরানা পল্টনের ওয়ার্ড কমিশনার জামায়াত নেতা আব্দুর রবের বাসায় আশ্রয় নেন। খবর পেয়ে পুলিশ ওই বাসায় অভিযান চালায়। এ সময় এক শিবিরকর্মী ১৩ তলা থেকে দোতলায় লাফ দিয়ে পড়ে মারা যান। এ সময় পুলিশ ১৩ শিবিরকর্মীকে আটক করে। এছাডা রাজধানীর মত্স ভবন এলাকা থেকেও বেশ কয়েকজনকে আটক করা হয়।
এদিকে ‘নাস্তিক’ ব্লগারদের শাস্তি, বায়তুল মোকাররমের উত্তর গেট খুলে দেয়াসহ কয়েক দফা দাবিতে এই বিক্ষোভের ডাক দেয় নয়টি ইসলামী দলের সমন্বয়ে গঠিত জোট ‘ঈমান ও দেশরক্ষা আন্দোলন’। বায়তুল মোকাররমের উত্তর গেটে সমাবেশ করার কথা থাকলেও পরে স্থান পরিবর্তন করে কালভার্ট রোড এলাকায় স্থানান্তর করা হয়। জুমার পর ইসলামি দলের কর্মীরা মিছিল বের করতে গেলে পুলিশ এলোপাতাড়ি গুলি করে। এতে পুরো পল্টন ও ফকিরাপুল এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এছাড়া জুমার আগে পল্টন এলাকায় ব্যাপক ধরপাকড় চালায় পুলিশ-র্যাব। এ সময় সন্দেহভাজন হিসেবে অর্ধশতাধিক আটক করা হয়। জমিয়তে উলামায়ে ইসলামের অফিস ঘেরাও করে রাখে পুলিশ।