শ্যাভেজের প্রতি আরও সাত দিনব্যাপী শ্রদ্ধা
ডেস্ক রিপোর্ট
প্রয়াত প্রেসিডেন্ট হুগো শ্যাভেজের প্রতি দেশবাসীর শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য ভেনেজুয়েলার সরকার তার মরদেহ আরও সাতদিন রাষ্ট্রীয় মর্যাদায় রাখার সিদ্ধান্ত নিয়েছে।
শুক্রবার রাষ্ট্রীয় মর্যাদায় ভেনেজুয়েলার প্রয়াত প্রেসিডেন্ট শ্যাভেজের শেষকৃত্য সম্পন্ন হওয়ার এরপর তাকে সমাহিত করার কথা কথা ছিল।
দেশটির ভাইস প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো জানান, শ্যাভেজের অন্ত্যেষ্টিক্রিয়ার পর তার মরদেহ আরও সাতদিন সংরক্ষণ করে রাখা হবে। প্রয়াত নেতাকে শ্রদ্ধা জানাতে জড়ো হওয়া লাখ লাখ ভক্ত-সমর্থক সবাই যেনো শেষবারের মতো তার প্রতি শ্রদ্ধা নিবেদন করতে পারেন, সেকারণেই এই সিদ্ধান্ত।
ভাইস প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বলেন, “শ্যাভেজের মৃতদেহ রাশিয়ার বিপ্লবী নেতা লেনিনের মতো সংরক্ষণ করে রাখা হবে। প্রয়াত নেতার প্রতি শ্রদ্ধা জানাতে বিশ লাখেরও বেশি মানুষের টানা অপেক্ষার কারণে তার শেষকৃত্যানুষ্ঠান বিলম্বিত করার এই সিদ্ধান্ত নিয়েছে সরকার।”
হুগো শ্যাভেজ মনোনীত ভাইস প্রেসিডেন্ট মাডুরো আরও বলেন, “আগের পরিকল্পনা অনুযায়ী শুক্রবারই অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে। এরপর প্রয়াত প্রেসিডেন্টকে নেয়া হবে মিলিটারি মিউজিয়ামে। সেখানে তিনি বিশ্রাম নেবেন এবং অন্তত আরও সাতদিন ভক্তরা তাকে শ্রদ্ধা জানাতে পারবেন।”
প্রায় দুই বছর ধরে ক্যান্সারে ভুগে গত মঙ্গলবার ৫৮ বছর বয়সে কারাকাসের এক হাসপাতালে মারা যান হুগো শ্যাভেজ। এরআগে কিউবাতে তার শরীরে একাধিক অস্ত্রোপচার হয়। সূত্র: বিবিসি।

সাধারণ বিভাগ
আবহাওয়া











