Amardesh
আজঃঢাকা, শুক্রবার ৮ মার্চ ২০১৩, ২৪ ফাল্গুন ১৪১৯, ২৫ রবিউস সানি ১৪৩৪ হিজরী    আপডেট সময়ঃ রাত ১২টা
 
 সাধারণ বিভাগ
 বিশেষ কর্ণার
 শোক ও মৃত্যুবার্ষিকী
 সাপ্তাহিকী
 আমার দেশ-এর সাথে আছেন তো?
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --
 

নিরাপত্তা বলয় বায়তুল মোকাররম, ব্যাপক ধরপাকড়


স্টাফ রিপোর্টার
বায়তুল মোকাররম মসজিদ এলাকায় বাদ জুমা ইসলামি দলগুলোর বিক্ষোভ কর্মসূচিতে অনাকাঙিক্ষত ঘটনা এড়াতে সর্বোচ্চ সর্তকাবস্থায় রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অন্যদিকে পুরানা পল্টন কালভার্ট রোড এলাকায় চলছে ব্যাপক ধরপাকড়। শুক্রবার সকাল থেকে এ পর্যন্ত প্রায় ৫০ জনকে আটক করেছে পুলিশ। এছাড়া জমিয়তে উলামায়ে ইসলামের কার্যালয় ঘিরে রেখেছে পুলিশ-র্যাব।
জুমার নামাজের আগে মসজিদের প্রবেশপথে মুসল্লিদের ব্যাগসহ সবকিছুতে তল্লাশি চালানো হচ্ছে। অতিরিক্ত পুলিশ ও র্যাব ঘিরে রেখেছে মসজিদের চারপাশ। যেকোনো ধরনের নাশকতা প্রতিরোধে আশপাশ এলাকায় টহল দিচ্ছে ব্যাপক র্যাব ও পুলিশ সদস্য। পুরো পল্টন এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
এ ব্যাপারে মতিঝিল জোনের এডিসি মেহেদী হাসান জানান, যেকোনো ধরনের সহিংসতা প্রতিরোধে আমরা প্রস্তুত রয়েছি। পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্কভাবে দায়িত্ব পালন করছে বলেও জানান তিনি। তবে ধরপাকড়ের ব্যাপারে পুলিশের দায়িত্বশীল কোনো সূত্র মুখ খুলেনি।