চট্টগ্রাম নগরীতে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু
চট্টগ্রাম ব্যুরো
নগরীর বায়েজিদ বোস্তামি থানার রুবি গেইট এলাকায় শুক্রবার সকালে গাড়ির ধাক্কায় রাকিব (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
নিহত রাকিব নগরীর খুলশী থানার লালখান বাজার এলাকার টাংকির পাড় এলাকার মো. হারুনের ছেলে।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়িতে কর্বত্যরত কনস্টেবল আমিনুল ইসলাম জানান, ভোরে টেম্পুতে করে বায়েজিদ এলাকায় যাচ্ছিলেন রাকিব। রুবি গেইট এলাকায় একটি গাড়ি তাকে ধাক্কা দিলে টেম্পু থেকে ছিটকে পড়েন রাকিব। আশঙ্কাজনক অবস্থায় চমেক হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সকরা তাকে মৃত ঘোষণা করেন।


সাধারণ বিভাগ
আবহাওয়া











