কোটচাঁদপুরে জামায়াতের আমীরসহ তিনজন গ্রেফতার
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহে কোটচাঁদপুর উপজেলা জামায়াতের আমীর তাজুল ইসলামসহ জামায়াতের তিন নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার সকালে ১১টার দিকে উপজেলার হরিণদিয়া গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার হওয়া অন্য দুইজন হলেন— কোটচাঁদপুর আলীয়া মাদ্রাসার শিক্ষক জামায়াত নেতা মাকুসুদর রহমান ও শিবিরের সাবেক সভাপতি ডা. সাদ আহম্মেদ।
কোটচাঁদপুর থানা পুলিশের উপ-পরিদর্শক খোরশেদ আলম জানান, তাদের বিরুদ্ধে পুলিশ হত্যার চেষ্টা ও অস্ত্র ছিনতাইয়ের মামলা রয়েছে।
উল্লেখ্য, গত ২৭ ফেব্রুয়ারি কোটচাঁদপুর শহরের আলমপুর ব্রিজঘাটে পুলিশ ও জামায়াত কর্মীদের সঙ্গে সংঘর্ষে ১২ পুলিশসহ ৫০ জন আহত হন। এ সময় পুলিশের ছয়টি অস্ত্র খোয়া গেলেও পরে তা উদ্ধার হয়।


সাধারণ বিভাগ
আবহাওয়া











