Amardesh
আজঃঢাকা, শুক্রবার ৮ মার্চ ২০১৩, ২৪ ফাল্গুন ১৪১৯, ২৫ রবিউস সানি ১৪৩৪ হিজরী    আপডেট সময়ঃ রাত ১২টা
 
 সাধারণ বিভাগ
 বিশেষ কর্ণার
 শোক ও মৃত্যুবার্ষিকী
 সাপ্তাহিকী
 আমার দেশ-এর সাথে আছেন তো?
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --
 

ইসলামি দলগুলোর কর্মসূচি ঘিরে কড়া অবস্থায় আইনশৃঙ্খলা বাহিনী


স্টাফ রিপোর্ট
‘নাস্তিক ব্লগার’দের বিচার ও জুমার দিনে বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেট বন্ধ রাখার প্রতিবাদে শুক্রবার ফের আন্দোলনে নামছে ইসলামি দলগুলো। জুমার নামাজের পর শানে রাসূল (সা.) সমাবেশের মাধ্যমে রাজপথে নামছেন ইসলামপন্থীরা। এ কর্মসূচিকে ঘিরে বায়তুল মোকাররম এলাকায় কড়া অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। যেকোনো নাশকতা এড়াতে শুক্রবার সকাল থেকেই ওই এলাকায় ব্যাপক পুলিশি তত্পরতা লক্ষ্য করা গেছে।
ইসলাম অবমাননাকারীদের বিচারের দাবিতে আটটি ধর্মভিত্তিক দল ২৭ ফেব্রুয়ারি জোটবদ্ধ হয়। ‘দেশ ও ইমান রক্ষা আন্দোলন’-এর ব্যানারে নতুন এ জোট আত্মপ্রকাশ করে। এ ব্যানারেই আজকের কর্মসূচি অনুষ্ঠিত হবে। এতে সমর্থন রয়েছে বিএনপির।
দেশ ও ইমান রক্ষা আন্দোলনের সদস্য সচিব মাওলানা মাহফুজুল হক বলেন, “আমাদের আন্দোলন ইমান রক্ষার আন্দোলন। যে কেউ ইমানি দায়িত্ব থেকে এতে শরিক ও সমর্থন করতে পারেন।”
এই কর্মসূচি সফল করার আহ্বান জানিয়েছেন, ঈমান ও দেশ রক্ষা আন্দোলনের আহ্বায়ক আল্লামা নূর হোসাইন কাসেমী, খেলাফত আন্দোলনের আমির মাওলানা শাহ আহমাদুল্লাহ আশরাফ, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবদুল লতিফ নেজামী, খেলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মদ ইসহাক, কওমি মাদরাসা শিক্ষা বোডের্র মহাসচিব মাওলানা আবদুল জব্বার প্রমুখ।