Amardesh
আজঃঢাকা, শুক্রবার ৮ মার্চ ২০১৩, ২৪ ফাল্গুন ১৪১৯, ২৫ রবিউস সানি ১৪৩৪ হিজরী    আপডেট সময়ঃ রাত ১২টা
 
 সাধারণ বিভাগ
 বিশেষ কর্ণার
 শোক ও মৃত্যুবার্ষিকী
 সাপ্তাহিকী
 আমার দেশ-এর সাথে আছেন তো?
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --
 

‘আঁঁধার ভাঙ্গার শপথ’ নিয়ে নারী দিবস পালিত হচ্ছে



স্টাফ রিপোর্ট
“নারী নির্যাতন বন্ধ আমরা করবোই; এখনই সময় দৃঢ় প্রতীজ্ঞার” এমন প্রতিপাদ্য নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে মশাল ও মোমবাতি জ্বালিয়ে শুরু হয়েছে আন্তর্জাতিক নারী দিবসের প্রথম প্রহর।
এ প্রতিপাদ্যকে সামনে রেখে শুক্রবার প্রথম প্রহরে শহীদ মিনারে ‘আঁঁধার ভাঙ্গার শপথ’ শীরোনামে এই অনুষ্ঠানের আয়োজন করে ‘আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট’। সহযোগিতায় ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়।
নারী দিবস উদযাপনের ইতিহাস শতবর্ষ পেরিয়েছে। নারী শ্রমিকদের অধিকার আদায়ের সংগ্রাম থেকে যার সূচনা।
বৃহস্পতিবার রাত সাড়ে ১০টা থেকেই কেন্দ্রীয় শহীদ মিনারের বেদীতে শুরু হয় অনুষ্ঠান। নাচ, গান, পথনাটকের মধ্যে দিয়ে সময় গড়ায় প্রথম প্রহরে।
এরপর মশাল ও মোমবাতি জ্বালিয়ে শপথ নেন আমরাই পারি জোটের নারী নির্যাতন প্রতিরোধে সদস্যরা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাঁচটি ছাত্রী হলের কয়েকশ’ শিক্ষার্থী মোমবাতি হাতে শহীদ মিনারের এই কর্মসূচিতে অংশ নেন।
অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন আমরাই পারি’র চেয়ারপার্সন সুলতানা কামাল। সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক।
অন্যদের মধ্যে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরী, মহিলা ও শিশু বিষয়ক সংসদীয় কমিটির প্রধান মেহের আফরোজ চুমকিসহ বিশিষ্ট জনেরা এ সময় উপস্থিত ছিলেন।