Amardesh
আজঃঢাকা, শুক্রবার ৮ মার্চ ২০১৩, ২৪ ফাল্গুন ১৪১৯, ২৫ রবিউস সানি ১৪৩৪ হিজরী    আপডেট সময়ঃ রাত ১২টা
 
 সাধারণ বিভাগ
 বিশেষ কর্ণার
 শোক ও মৃত্যুবার্ষিকী
 সাপ্তাহিকী
 আমার দেশ-এর সাথে আছেন তো?
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --
 

উত্তর কোরিয়ায় কূটনৈতিক-ব্যবসায়ীদের জাতিসংঘের নিষেধাজ্ঞা


স্টাফ রিপোর্টার
উত্তর কোরিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। বৃহস্পতিবার নিরাপত্তা পরিষদে সর্বসম্মতিক্রমে উত্তর কোরিয়ার বিরুদ্ধে এই নিষেধাজ্ঞা জারি করা হয়।
নিষেধাজ্ঞা জারির ঠিক আগ মুহূর্তে আমেরিকায় পরমাণু হামলার হুমকি দেয় দেশটি। ফেব্রুয়ারি মাসে উত্তর কোরিয়া পারমাণবিক বোমার পরীক্ষা চালানোর পর এ নিষেধাজ্ঞা আরোপ করা হলো।
এ নিষেধাজ্ঞার আওতায় পড়বেন মূলত উত্তর কোরিয়ার কূটনীতিক এবং ব্যবসায়ীরা। এছাড়া নগদ অর্থের লেনদেন এবং বিলাস সামগ্রীর ওপর নিষেধাজ্ঞা থাকবে। একইসঙ্গে উত্তর কোরিয়ার সামরিক বাহিনীর সঙ্গে সম্পর্কযুক্ত তিনজন ব্যক্তি ও দুইটি প্রতিষ্ঠানের সম্পদ বাজেয়াপ্ত করার কথা বলা হয়েছে নিষেধাজ্ঞা সংক্রান্ত প্রস্তাবে।
বৃহস্পতিবার উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র এক বিবৃতিতে জানান, আমেরিকা যুদ্ধ শুরুর অপচেষ্টা চালাচ্ছে। দক্ষিণ কোরিয়ার সঙ্গে মহড়ার মাধ্যমে যুদ্ধপরিস্থিতি তৈরি করছে দেশটি।
নিষেধাজ্ঞা প্রস্তাব পাস করার পর জাতিসংঘ মহাসচিব বান কি মুন বলেন, “নিষেধাজ্ঞা প্রস্তাবের মাধ্যমে উত্তর কোরিয়াকে এই বার্তাই দেয়া হচ্ছে যে আন্তর্জাতিক সমপ্রদায় উত্তর কোরিয়া চলমান পরমাণু কর্মসূচি সহ্য করবে না।” সূত্র: বিবিসি, আলজাজিরা।