শ্রীলঙ্কা ১৮৫/২
স্পোর্টস ডেস্ক
সফররত বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে টসে জিতে ব্যাট করতে নেমে দুটি অর্ধশতকে শক্ত অবস্থানে স্বাগতিক শ্রীলঙ্কা। ৪১ ওভার শেষে দুই উইকেটে তাদের সংগ্রহ ১৮৫ রান।
উদ্বোধনী জুটিতে দিমুথ করুনারত্নে ও দিলশান মাঠে নেমে শুরুটা ভালোই করেন। কিন্তু নবম ওভারের চতুর্থ বলে বাংলাদেশি পেসার শাহাদাত হোসেনের বলে আঘাত পান করুনারত্নে, তখন দলের রান ৪৬। রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন এ ওপেনার। এরপর কুমার সাঙ্গাকারাকে নিয়ে দলীয় ১০০ রানের জুটি গড়ে সাজঘরে ফিরেন দিলশান।
৬৩ বলে নয় চারে ৫৪ রানের ইনিংস খেলেন তিনি, উইকেটটি নেন সোহাগ গাজী। আঘাত কাটিয়ে মাঠে নামেন করুনারত্নে। তবে ব্যক্তিগত ৪১ রানে সোহাগের কাছে উইকেট বিলিয়ে দেন লঙ্কান এ ওপেনার। সাঙ্গাকারা ১১২ বলে ১০ চারে ৭২ রানে অপরাজিত আছেন।



সাধারণ বিভাগ
আবহাওয়া











