জামায়াত নেতা সেলিম উদ্দিন গ্রেফতার
স্টাফ রিপোর্টার
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও ঢাকা মহানগর শাখার সহকারী সেক্রেটারি, শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি সেলিম উদ্দিনকে গ্রেফতার করেছে র্যাব। বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে রাজধানীর কারওয়ান বাজারের গার্ডেন রোডের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নির্দেশে তাকে আটক করা হয়েছে বলে জানা গেছে। বিচারাধীন বিষয়ে বক্তব্যের ব্যাখ্যা দিতে হাজির না হওয়ায় গত ৬ মার্চ সেলিমসহ তিন জামায়াত নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
গ্রেফতার অন্য দুজন হলেন— জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সংসদ সদস্য হামিদুর রহমান আযাদ। এই তিনজনকে ২১ মার্চের মধ্যে গ্রেফতার করে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ রয়েছে।
উল্লেখ্য, গত ৪ ফেব্রুয়ারি মতিঝিলে এক সমাবেশে সেলিম উদ্দিন বলেন, “একটা রায়-ই শেষ নয়। রায়ের পর বহু প্রতিক্রিয়া আছে। বিষয়টি হালকাভাবে দেখলে চলবে না। দেশকে গৃহযুদ্ধ থেকে বাঁচাতে হলে বিতর্কিত ট্রাইব্যুনাল থেকে রায় দেয়ার কোনো সুযোগ নেই।”



সাধারণ বিভাগ
আবহাওয়া










