Amardesh
আজঃঢাকা, শুক্রবার ৮ মার্চ ২০১৩, ২৪ ফাল্গুন ১৪১৯, ২৫ রবিউস সানি ১৪৩৪ হিজরী    আপডেট সময়ঃ রাত ১২টা
 
 সাধারণ বিভাগ
 বিশেষ কর্ণার
 শোক ও মৃত্যুবার্ষিকী
 সাপ্তাহিকী
 আমার দেশ-এর সাথে আছেন তো?
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --
 

বঙ্গবন্ধু এভিনিউয়ে আব্দুল জলিলের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত


স্টাফ রিপোর্টার
আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপদেষ্টা পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা আবদুল জলিলের দ্বিতীয় নামাজে জানাজা ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্টিত হয়েছে। নামাজে জানাজা পরিচালনা করেন ওলামা লীগের সভাপতি ইসমাঈল হোসন হেলালী।
এ সময় জানাজায় শরীক হন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, সভাপতিমন্ডলীর সদস্য মোহাম্মদ নামিস, জাসদের সাধারণ সম্পাদক হাসানুল হক ইনু, সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়া, গণতন্ত্রী পাটির্র সাধারণ সম্পাদক নুরুল রহমান সেলিম, সিবিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বাহা উদ্দিন নাছিম, আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামসহ কেন্দ্রীয় ও নগর আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতারা।
পরে সেখেনে দলের নেতা-কর্মীসহ সর্বস্তরের মানুষ মরহুমের রুহের মাগফেরাত কামনা ও তার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
এর আগে আজ সকালে মরহুমরে মরদেহ নিয়ে যাওয়া হয় মার্কেন্টাইল ব্যাংক-এর কেন্দ্রীয় কার্যালয়ে। সেখান মরহুমের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে তার মরদেহ নিয়ে আসা হয় ২৩ বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে। সেখানে তার দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। তার তৃতীয় নামাজে জানাজা সোয়া ১১টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে।