Amardesh
আজঃঢাকা, শুক্রবার ৮ মার্চ ২০১৩, ২৪ ফাল্গুন ১৪১৯, ২৫ রবিউস সানি ১৪৩৪ হিজরী    আপডেট সময়ঃ রাত ১২টা
 
 সাধারণ বিভাগ
 বিশেষ কর্ণার
 শোক ও মৃত্যুবার্ষিকী
 সাপ্তাহিকী
 আমার দেশ-এর সাথে আছেন তো?
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --
 

তিন বাংলাদেশীকে গরু ব্যবসায়ীকে ধরে নিয়ে গেছে বিএসএফ


চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গার জীবননগরের বেনীপুর সীমান্ত থেকে শুক্রবার সকাল সাড়ে সাতটার দিকে অস্ত্রের মুখে তিন বাংলাদেশীকে জোর করে ধরে নিয়ে গেছে বিএসএফ। তারা হলেন— জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের মাঠপাড়া গ্রামের টোটন (৩২), মিন্টু (২৮) ও কাঁঠালতলা গ্রামের সোলায়মান (৩০)। তারা প্রত্যেকেই গরু ব্যবসায়ী বলে জানা গেছে।
বিজিবির চুয়াডাঙ্গা ৩৫ ব্যাটালিয়নের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল গাজী আসাদুজ্জামান (পিএসসি) এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শুক্রবার সকালে বেনীপুর সীমান্তের ৬১/২-এস এবং ৬২/২-এস পিলারের কাছ থেকে তিন বাংলাদেশীকে ধরে নিয়ে গেছে ভারতের পুটিখালী ও ফতেপুর বিএসএফ ক্যাম্পের বিএসএফ।
এ ঘটনার প্রতিবাদ এবং বাংলাদেশী তিন নাগরিককে ফেরত চেয়ে পতাকা বৈঠকের জন্য সংশ্লিষ্ট বিএসএফকে পত্র দিয়েছে বিজিবি।