Amardesh
আজঃঢাকা, শুক্রবার ৮ মার্চ ২০১৩, ২৪ ফাল্গুন ১৪১৯, ২৫ রবিউস সানি ১৪৩৪ হিজরী    আপডেট সময়ঃ রাত ১২টা
 
 সাধারণ বিভাগ
 বিশেষ কর্ণার
 শোক ও মৃত্যুবার্ষিকী
 সাপ্তাহিকী
 আমার দেশ-এর সাথে আছেন তো?
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --
 

নারী দিবসে ফাতেমাতুজজোহরা

বিনোদন রিপোর্ট
« আগের সংবাদ
পরের সংবাদ»
আজ বিশ্ব নারী দিবস। এ উপলক্ষে এবার দেশটিভির ‘কলের গান’ অনুষ্ঠানে গাইতে আসছেন খ্যাতিমান কণ্ঠশিল্পী ফাতেমাতুজজোহরা। দেশটিভির স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত হবে এ অনুষ্ঠানটি। এতে দর্শকরা সরাসরি ফোনে প্রিয় শিল্পীর সঙ্গে কথা বলতে এবং তাকে নিজের পছন্দের গান গাওয়ার অনুরোধও করতে পারবেন। অনুষ্ঠানটি প্রচার হবে আজ রাত ১১টা ৪৫ মিনিট থেকে ৩টা পর্যন্ত। সরাসরি অনুষ্ঠানে গান গাওয়া প্রসঙ্গে ফাতেমাতুজজোহরা বললেন, ‘এ ধরনের অনুষ্ঠানে গান করার মজাই আলাদা। কারণ, এতে করে দর্শকদের সঙ্গে সরাসরি যোগাযোগের একটা সুযোগ পাওয়া যায়। আমি যেমন নিজের অনেক কথা তাদের সঙ্গে শেয়ার করে আনন্দ অনুভব করি, তেমনি তারা তাদের নানা ভাবনা এবং আমার গান নিয়ে নিজেদের মূল্যায়ন তুলে ধরতে পারেন। আমি বরাবরই এ ধারার অনুষ্ঠান ও স্টেজ প্রোগ্রামে পারফর্ম করাটা দারুণ উপভোগ করি।’