ছাড়পত্র পেয়েছে ‘আয়না কাহিনী’
বিনোদন রিপোর্ট
| « আগের সংবাদ | পরের সংবাদ» |
আনকাট সেন্সর ছাড়পত্র পেয়েছে নায়করাজ রাজ্জাকের পরিচালনায় নির্মিত নতুন চলচ্চিত্র ‘আয়না কাহিনী’। গত ৬ মার্চ সেন্সর ছাড়পত্র পাওয়া এই চলচ্চিত্র নিয়ে নিজের অভিমত জানাতে গিয়ে নায়করাজ রাজ্জাক বলেন, ‘সেন্সর বোর্ডের প্রত্যেকেই ছবিটির নির্মাণশৈলী থেকে শুরু করে অভিনয় শিল্পীদের সবার ভূয়সী প্রশংসা করেছেন। সবার একই কথা ছিল, অনেক দিন পর স্বর্ণযুগের একটি ছবি দেখলাম। আমি সত্যিই খুব আনন্দিত যে, ছবিটি সেন্সর বোর্ডের সদস্যদের ভালো লেগেছে। আমি বিশ্বাস করি, ছবিটি দর্শকের ভালো লাগবে। আসলে ছবিটি নির্মাণের ক্ষেত্রে আমি আরও পরিশ্রম করতে চেয়েছি। নানা কারণে তা হয়নি। যদি আরেকটু যত্ন নিতে পারতাম, তাহলে ছবিটি আরও ভালো হতো।’ উল্লেখ্য, ‘আয়না কাহিনী’ চলচ্চিত্রটি নির্মিত হয়েছে কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন রচিত একই শিরোনামের একটি উপন্যাস অবলম্বনে। এর চিত্রনাট্য ও সংলাপ রচনা করেছেন নায়করাজ রাজ্জাক।



সাধারণ বিভাগ
আবহাওয়া










