Amardesh
আজঃঢাকা, শুক্রবার ৮ মার্চ ২০১৩, ২৪ ফাল্গুন ১৪১৯, ২৫ রবিউস সানি ১৪৩৪ হিজরী    আপডেট সময়ঃ রাত ১২টা
 
 সাধারণ বিভাগ
 বিশেষ কর্ণার
 শোক ও মৃত্যুবার্ষিকী
 সাপ্তাহিকী
 আমার দেশ-এর সাথে আছেন তো?
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --
 

দীর্ঘদিন পর টিভি অনুষ্ঠানে কুমার বিশ্বজিত্ ও সামিনা চৌধুরী

বিনোদন রিপোট
« আগের সংবাদ
পরের সংবাদ»
দীর্ঘদিন পর কোনো টিভি অনুষ্ঠানে একসঙ্গে অংশ নিয়েছেন বাংলা গানের দুই দিকপাল কুমার বিশ্বজিত্ ও সামিনা চৌধুরী। চ্যানেল নাইনের ‘দেশের তারা’ শিরোনামের একটি অনুষ্ঠানে তাদের দেখা যাবে। অনুষ্ঠানে তারা বলেছেন, নিজেদের জীবনের নানা ঘটনা অনেক অজানা কথা। অনুষ্ঠানটি নিয়ে সামিনা চৌধুরী বলেন, ‘অনেক ভালো লাগছে বিশ্বজিতের সঙ্গে প্রায় একবছর পর কোনো টিভি অনুষ্ঠানে আড্ডা দিয়ে। মজার ব্যাপার হলো, অনুষ্ঠানটি শুধু তারকার ব্যক্তিগত গল্প আর গানের মধ্যেই সীমাবদ্ধ নয়, এতে তরুণ প্রজন্মকে সামাজিক কর্মের সঙ্গে যুক্ত হওয়ার আহ্বান জানানো হয়ে থাকে।’ সামিনার সঙ্গে কণ্ঠ মিলিয়ে কুমার বিশ্বজিত্ বলেন, ‘সামাজিক সচেতনতা সৃষ্টি করার পাশাপাশি নতুন প্রজন্মকেও উদ্বুদ্ধ করার চেষ্টা করা হয়েছে এ অনুষ্ঠানে। এ ধরনের অনুষ্ঠানে আগে কখনও অংশ নেইনি।’
উল্লেখ্য, অনুষ্ঠানটি পরিচালনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মাহবুবুর রহমান। উপস্থাপনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রেজওয়ানা করিম। এটি প্রচার হবে আজ রাত ১১টা ৩০ মিনিটে চ্যানেল নাইনে।