ফিরে দেখা : অটো হান
বিখ্যাত জার্মান ভৌত রসায়নবিদ অটো হান ১৮৭৯ খ্রিস্টাব্দের ৮ মার্চ জার্মান সাম্রাজ্যের ফ্রাংকফুর্ট অ্যান মেইনে জন্মগ্রহণ করেন। পরমাণু বিষয়ে গুরুত্বপূর্ণ গবেষণা রয়েছে তার। ১৯৩৮ সালে তিনি নিউক্লিয়ার ফিউশন আবিষ্কার করেন, যা পারমাণবিক বিভাজন নামে পরিচিত। তেজস্ক্র্রিয়তা এবং তেজস্ক্রিয় রসায়নবিদ্যার পথিকৃেদর অন্যতম তিনি। তাকে প্রায়ই পরমাণু রসায়নবিদ্যার জনক হিসেবে আখ্যায়িত করা হয়। ১৯৪৪ সালে তিনি রসায়নে নোবেল পুস্কার লাভ করেন।
১৫ বছর বয়সেই হান রসায়ন বিষয়ে ব্যাপক আগ্রহী হয়ে ওঠেন এবং বাসার লন্ড্রিতে পরীক্ষা-নিরীক্ষা শুরু করেন। বাবা চেয়েছিলেন হান স্থপতি হোক, কিন্তু পরে তিনি বাবার মত পাল্টাতে সক্ষম হন। ইহুদি নিধনের প্রবল বিরোধী ছিলেন হান। দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে অস্ত্র হিসেবে পারমাণবিক শক্তির ব্যবহারের বিরুদ্ধে তিনি প্রচার চালান। ১৯৪৬ সালে কাইজ্যার উইলহেন্স সোসাইটির সর্বশেষ সভাপতি ছিলেন তিনি। ১৯৪৮-১৯৬০ সাল পর্যন্ত তিনি ম্যাক্স প্লাংক সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে দায়িত্বরত ছিলেন। ১৯৬৮ সালের ২৮ জুলাই জার্মানির গটিঙ্গেনে মৃত্যুবরণ করেন তিনি।
—ইমরান রহমান

-
ফিরে দেখা

সাধারণ বিভাগ
আবহাওয়া