সন্ত্রাস রোধে যথাযথ দায়িত্ব পালন করছে না পাকিস্তান : মনমোহন
ডন
| « আগের সংবাদ |
ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং বলেছেন, সম্পর্ক স্বাভাবিকীকায়নে পাকিস্তানের সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে। তবে সন্ত্রাসবাদ নিয়ে দরকষাকষি প্রশ্নে দেশটি (পাকিস্তান) যথাযথ দায়িত্ব পালন করছে না। গতকাল লোকসভায় তার ও তার দলের বিরুদ্ধে বিজেপি আনীত প্রশ্নের জবাবে মনমোহন সিং একথা বলেন। তিনি বলেন, সম্পর্ক স্বাভাবিকীকায়নে দ্বিপক্ষীয় সহযোগিতা ও দু’দেশের জনগণের মধ্যে যোগাযোগ জোরদার এবং অমীমাংসিত সমস্যা সমাধানের লক্ষ্যে পাকিস্তানের সঙ্গে আমরা আলোচনা অব্যাহতি রেখেছি। নিয়ন্ত্রণ রেখা নিয়ে সাম্প্রতিক উত্তেজনা সংলাপ প্রক্রিয়ায় নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে বলে তিনি উল্লেখ করেন। তিনি বলেন, ব্যবসা-বাণিজ্য ও জনগণের সঙ্গে যোগাযোগ এ ধরনের ক্ষেত্রে পাকিস্তানের সঙ্গে আলোচনা অব্যাহত রাখা সম্ভব। জানুয়ারিতে নিয়ন্ত্রণ রেখায় দুই ভারতীয় সেনা নিহত হয়। আর এ ঘটনা দ্বিপক্ষীয় আলোচনার প্রক্রিয়ায় ধোঁয়াশার সৃষ্টি করেছে।
-
সাতমহাদেশ


সাধারণ বিভাগ
আবহাওয়া










