Amardesh
আজঃঢাকা, শুক্রবার ৮ মার্চ ২০১৩, ২৪ ফাল্গুন ১৪১৯, ২৫ রবিউস সানি ১৪৩৪ হিজরী    আপডেট সময়ঃ রাত ১২টা
 
 সাধারণ বিভাগ
 বিশেষ কর্ণার
 শোক ও মৃত্যুবার্ষিকী
 সাপ্তাহিকী
 আমার দেশ-এর সাথে আছেন তো?
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --
 

হৃদরোগে মারা গেছেন শ্যাভেজ!

বিবিসি
« আগের সংবাদ
পরের সংবাদ»
ভেনিজুয়েলার প্রেসিডেন্ট শ্যাভেজ ক্যান্সার আক্রান্ত হয়ে মারা গেছেন এমনটি জানানো হলেও বুধবার শ্যাভেজের দেহরক্ষী জেনারেল জোস অর্নেলা জানিয়েছেন, কমান্ডার (শ্যাভেজ) ‘অকস্মাত্ হৃদরোগে আক্রান্ত’ হয়ে মারা গেছেন। গত দু’বছর ধরে শ্যাভেজের দেহরক্ষী হিসেবে কর্মরত অর্নেলা বলেন, ‘তিনি কথা বলতে পারছিলেন না, তবে তার ঠোঁট থেকে একটি কথাই বেরিয়ে আসছিল... ‘আমি মরতে চাই না। দয়া করে আমাকে মরতে দিও না’, কারণ তিনি দেশকে ভালোবাসতেন। দেশের জন্য নিজের জীবনকে উত্সর্গ করেছিলেন তিনি। তবে কানো গোষ্ঠীর দিকে সুস্পষ্ট ইঙ্গিত না করে অর্নেলা বলেন, ‘আমি মনে করি অন্তত ৫০ বছর পর হলেও এই সত্য উদঘাটন হবে। শ্যাভেজের মৃত্যুতে শত্রুদের হাত আছে এটাও পরিষ্কার হবে।’ এর আগে অবশ্য মঙ্গলবার শ্যাভেজের মৃত্যুর খবর জানানোর সময় ভাইস প্রেসিডেন্ট মাদুরো মার্কিন যুক্তরাষ্ট্রের দিকে ইঙ্গিত করেছিলেন। সামরিক একাডেমিতে শ্যাভেজের মৃতদেহ রাখার পর অর্নেলা সংবাদ মাধ্যমকে বলেন, ‘ক্যান্সারে তার মৃত্যু হতে পারে। তবে এ ব্যাপারটি পরিষ্কার নয়।’ এছাড়া কীভাবে শ্যাভেজের ক্যান্সার ফুসফুসে ছড়িয়ে পড়ল এ ব্যাপারে জিজ্ঞেস করা হলে উত্তর দেননি অর্নেলা। এর আগে অবশ্য ভেনিজুয়েলার কর্তারা শ্যাভেজের জটিল ক্যান্সার ও ফুসফুস সংক্রমণের কথা জানিয়েছিলেন। তবে কী ধরনের ক্যান্সার আক্রান্ত হয়েছিলেন শ্যাভেজ অথবা শরীরের কোন জায়গায় অস্ত্রোপচার করা হয়েছিল এ ব্যাপারে কিছুই জানানো হয়নি। অর্নেলা বলেন, শ্যাভেজ বিশ্বের সবচেয়ে ‘শ্রেষ্ঠ’ ডাক্তারদের চিকিত্সা পেয়েছেন, কিন্তু তারা কখনোই আমার সামনে প্রেসিডেন্টের শারীরিক অবস্থা নিয়ে কথা বলেননি।’