Amardesh
আজঃঢাকা, শুক্রবার ৮ মার্চ ২০১৩, ২৪ ফাল্গুন ১৪১৯, ২৫ রবিউস সানি ১৪৩৪ হিজরী    আপডেট সময়ঃ রাত ১২টা
 
 সাধারণ বিভাগ
 বিশেষ কর্ণার
 শোক ও মৃত্যুবার্ষিকী
 সাপ্তাহিকী
 আমার দেশ-এর সাথে আছেন তো?
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --
 

সারাদেশে স্বতঃস্ফূর্ত হরতাল পালিত

ডেস্ক রিপোর্ট
পরের সংবাদ»
গতকাল বিএনপি ও ১৮ দলীয় জোটের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল সারাদেশে স্বতঃস্ফূর্তভাবে পালিত হয়েছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর :
মানিকগঞ্জ : ঢাকা-আরিচা মহাসড়কে দূরপাল্লার যানবাহনসহ সব ধরনের যান চলাচল বন্ধ ছিল। দোকানপাট, স্কুল-কলেজ, বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানে কাজকর্ম হয়নি। অফিস-আদালত খোলা থাকলেও উপস্থিতি ছিল খুব কম। হরতালের সমর্থনে সকাল থেকেই বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা দফায় দফায় বিভিন্ন এলাকায় মিছিল করেছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। জেলা শহরের বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় দোকানপাট, ব্যবসাপ্রতিষ্ঠান, স্কুল-কলেজ, ব্যাংক-বীমাসহ সব প্রতিষ্ঠান দুপুর পর্যন্ত বন্ধ থাকে। ভাদুঘরসহ বিভিন্ন স্ট্যান্ড থেকে দূরপাল্লার যানবাহন ছেড়ে যায়নি বা আসেনি। তবে ট্রেন চলাচল ছিল স্বাভাবিক। আইনশৃঙ্খলা বাহিনী শহরের গুরুত্বপূর্ণ ৪০টি স্থানে মোতায়েন রয়েছে। এর পাশাপাশি তারা টহলও দেয়। তবে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। জেলা পুলিশ সুপার মনিরুজ্জামান পিপিএম জানান, জেলার বিভিন্ন স্থান থেকে হরতাল সমর্থক ১৩ জনকে আটক করা হয়।
সুনামগঞ্জ : সুনামগঞ্জে হরতালের সমর্থনে বিএনপি শহরে খণ্ড খণ্ড মিছিল করলেও পুলিশ সবক’টি মিছিলেই বাধা দেয়। পিকেটিংয়েও বাধা দেয় পুলিশ। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় শহরে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়।
টাঙ্গাইল : পুলিশ ছাত্রদলের কর্মী ইব্রাহীমসহ পাঁচ পিকেটারকে আটক করে। ঢাকায় মহিলা দলের চার নেত্রী আটকের খবরে জেলা মহিলা দলের নেত্রী নিলুফা ইয়াসমিন খান, সৈয়দা রক্সি মেহেদি ও রুনা লায়লার নেতৃত্বে কুমুদিনি কলেজ রোডে পিকেটিং ও মিছিল হয়। পুলিশ এসে তাদের ছত্রভঙ্গ করে।
গৌরীপুর (ময়মনসিংহ) : উপজেলার সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে কর্মমুখী জনসাধারণের উপস্থিতি কম থাকায় কর্মকর্তা-কর্মচারীদের অলস সময় কাটাতে দেখা গেছে। ট্রেন চলাচল স্বাভাবিক থাকলেও শহর বাসস্ট্যান্ড থেকে দূরপাল্লার কোনো যানবাহন চলাচল করেনি।
সরাইল : এ সময় রাস্তায় গাছের গুঁড়ি ফেলে সরাইল-নাসিরনগর সড়ক অবরোধ করলে নেতাকর্মীদের ছত্রভঙ্গ করার জন্য সরাইল থানা পুলিশ ফাঁকা গুলি করে। এ সময় সব দোকানপাট ও যান চলাচল বন্ধ হয়ে পড়ে। পরে স্থানীয় শহীদ মিনার চত্বরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ ইসমাইল হোসেন উজ্জ্বলের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন মাস্টার, আনিছুল ইসলাম ঠাকুর, উপজেলা জামায়াতের আমির মাওলানা কুতুব উদ্দিন প্রমুখ।
সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) : ছাত্রদলের নেতাকর্মীরা ডেমরা-নারায়ণগঞ্জ সড়কের টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। একই সময় ছাত্রদলের নেতাকর্মীরা সড়কে ইট-পাটকেল ছুড়ে যানবাহন ভাংচুরের চেষ্টা করে। পরে পুলিশ ধাওয়া দিলে ছাত্রদলের নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে যায়। সিদ্ধিরগঞ্জ থানার এসআই জামাল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকাল ৭টার দিকে কয়েক জন ছেলে হরতালের সমর্থনে মিছিল করে টায়ারে আগুন ধরিয়ে দেয়।
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) : সকালে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি মিছিল বের হয়ে পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে নেতাকর্মীরা সড়ক বাজার এলাকায় পথসভা করে। উপজেলা বিএনপি সভাপতি ইঞ্জিনিয়ার মুসলেম উদ্দিনের সভাপতিত্বে পথসভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আবুল মুনসুর মিশন, যুগ্ম সম্পাদক বাহার মিয়া, পৌর বিএনপি সভাপতি শাহাদাত্ হোসেন লিটন, উপজেলা যুবদল সভাপতি নাহিদুল ইসলাম নাহিদ, সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদ, উপজেলা ছাত্রদল সভাপতি আলামিন মোল্লা, সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম সানি, সাংগঠনিক সম্পাদক মোবাশ্বর প্রমুখ।
নাঙ্গলকোট (কুমিল্লা) : পৌরসভা বিএনপি কার্যালয়ে এক সমাবেশে বক্তব্য রাখেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম মজুমদার, পৌর যুবদলের সভাপিত মাহবুবুল আলম সিজার, উপজেলা যুবদল সাংগঠনিক সম্পাদক আবু ইউসুফ মজুমদার কমিশনার, বিএনপি নেতা গাজী সামছুল হক, শাহ আলম, ছাত্র দল যুগ্ম আহ্বায়ক মোদাচ্ছের হোসেন লিটন, মকবুল হোসেন, রবিউল হোসেন, ফরিদ উদ্দিন যুবদল নেতা শাহ আলম, অহিদুর রহমান, কামাল হোসেন, জহিরুল ইসলাম প্রমুখ।
চৌদ্দগ্রাম (কুমিল্লা) : সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিএনপি বিক্ষোভ মিছিল করে। মিছিলে নেতৃত্ব দেন আবুল খায়ের চেয়ারম্যান, গাজী কবির, গাজী শহিদ, আমিনুল ইসলাম ছুট্টু, শামীম, গাজী শাহাদাত। এ সময় বাজারে দোকানপাট বন্ধ ছিল এবং সড়কে কোনো ধরনের গাড়ি চলাচল করেনি। বুধবার রাতে জামায়াত-শিবির কর্মীরা চিওড়া ও আমজাদের বাজার এলাকায় হরতালের সমর্থনে মিছিল করে এবং ৮-৯টি গাড়ি ভাংচুর করে।
ধামইরহাট (নওগাঁ) : হরতালের সমর্থনে এক বিক্ষোভ মিছিল উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আমাইতাড়া মোড়ে গিয়ে সমাবেশে মিলিত হয়। থানা ছাত্রদলের সভাপতি পৌর কাউন্সিলর রেজুয়ান হোসেনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন থানা বিএনপির সভাপতি আলহাজ মাহবুবার রহমান চৌধুরী চপল, সাধারণ সম্পাদক সাদেকুর রহমান, ফেরদৌস হাসান, জামায়াতের পৌর আমির মাওলানা আবু মুসা, মাজেদা বেগম, রেজাউল করিম মুসা, রুহেল হোসেন সুমন প্রমুখ।
মেলান্দহ (জামালপুর) : মেলান্দহ উপজেলায় দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ থাকে। হরতারের কারণে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখেন ব্যবসায়ীরা। এদিকে মেলান্দহ এবং হাজরাবাড়িতে হরতালের সমর্থনে সমাবেশ ও মিছিল করেছে উপজেলা বিএনপি।
সাঘাটা (গাইবান্ধা) : বোনারপাড়া-গাইবান্ধা সড়কে গাছের গুঁড়ি ফেলে ব্যারিকেড দেয় পিকেটাররা। উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক চেয়ারম্যান মঈন প্রধান লাবুর নেতৃত্বে বিক্ষোভ মিছিলে অংশ নেন আলহাজ ফজলুল করিম চান্দু, খলিল হাজী, মন্জুর চৌধুরী, এনামুল হক শিল্পী, আবুল কালাম আজাদ, মামুন কাদির সুমন, জাহাঙ্গীর আলম কৌশিক প্রমুখ।
মনোহরগঞ্জ (কুমিল্লা) : হরতাল চলাকালে ব্যবসা-প্রতিষ্ঠান ও দফতরিক কার্যক্রম প্রায় বন্ধ ছিল। দূরপাল্লা কোনো যানবাহন ছাড়েনি। এ সময় উপজেলা সদর বাইশগাঁও, হাসনাবাদ, নাথেরপেটুয়া, খিলা, বিপুলাসার, লুদুয়াসহ বিভিন্ন স্থানে হরতালের পক্ষে বিক্ষোভ সমাবেশ করে রাজপথ দখলে রাখে জামায়াত-বিএনপির কর্মীরা। পিকেটাররা রাস্তায় গাছের গুঁড়ি ফেলে এবং টায়ার জ্বালিয়ে লালমাই-নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে রাখে।
ত্রিশাল (ময়মনসিংহ) : হরতাল চলাকালে গতকাল সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের নুরুর দোকান এলাকায় যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করেন। এ সময় তারা কয়েকটি টেম্পো আটকিয়ে যাত্রীদের নামিয়ে দেন। হরতাল চলাকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে কোনো দূরপাল্লার গাড়ি চলাচল করেনি।
অভয়নগর (যশোর) : হরতাল সমর্থনকারীরা উপজেলার পায়রা, ফকিরহাট, গাবুখালী ও জিয়াডাঙ্গা বাজারে রাস্তার ওপর গাছের গুঁড়ি ফেলে এবং টায়ার জ্বালিয়ে পিকেটিং করেছে। এছাড়া গত বুধবার রাত ১টার সময় উপজেলার ফকিরহাট বাজারে একটি ট্রাকে অগ্নিসংযোগ করেছে এবং ট্রাকের চালক ও হেলপারকে পিটিয়ে মারাত্মক আহত করেছে।
হবিগঞ্জ : হরতালে পিকেটিংকালে টায়ার জ্বালিয়ে আতঙ্ক সৃষ্টির অভিযোগে ছাত্রদলের ২ কর্মীকে আটক করেছে হবিগঞ্জ সদর থানা পুলিশ। আটকরা হলো সদর উপজেলার গোপায়া গ্রামের শামসুল হকের ছেলে এমদাদুল হক ইমরান ও হবিগঞ্জ শহরের শায়েস্তানগর এলাকার নুরুল ইসলামের ছেলে গোলাম মাহবুব।
হোসেনপুর (কিশোরগঞ্জ) : হোসেনপুরে ১ বিএনপি নেতাকে পুলিশ আটক করেছে। পুলিশ জানায়, হরতালে নাশকতার আশঙ্কায় উপজেলা বিএনপি নেতা মো. বাদল মিয়াকে আটক করা হয়েছে।
বুড়িচং (কুমিল্লা) : সকাল থেকে নেতাকর্মীরা কুমিল্লা-বুড়িচং-বি.পাড়া-মীরপুর সড়কের বুড়িচংয়ের বিভিন্ন অংশে রাস্তায় গাছের গুঁড়ি ফেলে ও টায়ার জ্বালিয়ে অগ্নিসংযোগ করে। এছাড়া উপজেলা সদর, রাজাপুর, ষোলনল, বাকশীমূল, পীরযাত্রাপুর, ভারেল্লা, মোকাম ও ময়নামতি ইউনিয়নের অর্ধশত স্পটে পিকেটিং করে নেতাকর্মীরা। মো. কবির হোসেনের নেতৃত্বে হরতালের সমর্থনে বিপুল সংখ্যক নেতাকর্মীর সমন্বয়ে একটি মিছিল উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
জামালপুর : হরতাল চলাকালে রাস্তায় দূরপাল্লার যানবাহন ছাড়াও অটো-সিএনজি চলাচল করতে দেখা যায়নি। দুপুরের দিকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামুনের নেতৃত্বে হরতালের সমর্থনে শহরে একটি মিছিল বের হয়। মিছিলটি পিটিআই এলাকায় এলে বিএনপির পিকেটারদের সঙ্গে শ্রমিক লীগের সংঘর্ষ বাধে। এসময় পিকেটাররা শ্রমিক লীগের ট্যাক্সি-ক্যাব অফিসে ভাংচুর চালায়। পরে শ্রমিক লীগের কর্মীরাও বিএনপি সমর্থিত একটি সমিতির অফিস ভাংচুর করে।
কালিয়াকৈর (গাজীপুর) : বিএনপি দখলে নিয়ে মৌচাক, সফিপুর, পল্লী বিদ্যুত্, চন্দ্রা, খাড়াজোড়া ও বাইপাশ এলাকায় পিকেটিং করে। এসময় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কসহ আঞ্চলিক সড়কগুলোতে যানবাহন চলাচল করতে দেখা যায়নি। ব্যবসা প্রতিষ্ঠানগুলো দিনের বেশিরভাগ সময় বন্ধ ছিল।
জয়পুরহাট : শহরের থানা রোড থেকে ১৪৪ ধারা ভঙ্গ করে জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তোজাম্মেল হকের নেতৃত্বে মিছিল বের করে বিএনপির ফয়সল আলিম গ্রুপ। এ সময় মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপের অভিযোগে বিএনপির তিন কর্মীকে আটক করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো ফিরোজ চৌধুরী, রাকিবুল হাসান ও নাজমূল হোসেন।
গাবতলী (বগুড়া) : গতকাল বগুড়ার গাবতলীতে শান্তিপূর্ণ হরতাল পালিত হয়েছে। হরতাল চলাকালে সব ধরনের মালবাহী ও যানবাহন এবং রিকশা-ভ্যান-সাইকেল, মোটরসাইকেলও চলাচল করতে দেখা যায়নি। হরতাল চলাকালে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক উপজেলা চেয়ারম্যান জাহিদুল ইসলাম হেলালের নেতৃত্বে ও থানা বিএনপির সাধারণ সম্পাদক পৌর মেয়র মোরশেদ মিল্টনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা হয়েছে।
বিরল (দিনাজপুর) : দিনাজপুরের বিরলে গতকাল বিএনপির হরতাল চলাকালে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ হরতালবিরোধী মিছিল করেছে। বিএনপি হরতালের সর্মথনে মিছিল নিয়ে বিরল বাজারের বকুলতলা মোড়ে পৌঁছলে আওয়ামী ও ছাত্রলীগের নেতাকর্মীরা বাধা দেয়। এ সময় উভয়পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় মিছিল ছত্রভঙ্গ হয়ে যায়।
দেবিদ্বার (কুমিল্লা) : উপজেলা আহ্বায়ক অ্যাডভোকেট ফরিদউদ্দিন ও যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলামের নেতৃত্বে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাহাড়পারে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ সাধারণ মানুষ মহাসড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেয়। এ সময় হরতাল সমর্থকরা সড়কে এলোমেলো চেয়ার-টেবিল ফেলে অবস্থান নেয়। মহাসড়কে অবস্থান নেয় বিএনপি নেতা মনি ফরাজি, সফিকুল ইসলাম ভূইয়া, আ. সাত্তার মেম্বার, প্রফেসর দিপু, জহিরুল ইসলাম, সুমন, মোশাররফ, বাসার, ফয়েজ খান প্রমুখ।
নড়িয়া (শরীয়তপুর) : শরীয়তপুর নড়িয়া উপজেলার গতকাল সকালে ভুমখাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি খান মোহাম্মদ নেছার উদ্দিনসহ সালাউদ্দিন ছৈয়াল, উজ্জল খান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবুল মোড়লকে গ্রেফতার করেছে নড়িয়া থানা পুলিশ।
ময়মনসিংহ : ময়মনসিংহে ১৮ দলের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল পালিত হয়েছে। সকালে শহরের মাসকান্দা এলাকায় জামায়াত-শিবির নেতাকর্মীরা হরতালের সমর্থনের মিছিল বের করে।
হরতালে পিকেটিংয়ের সময় জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মফিদুল ইসলাম মোহন, দেবব্রত দাস, জিল্লু মিয়া, সোহেল, কালু মিয়া, মানিক মিয়া ফরিদ উদ্দিনকে আটক করে পুলিশ। এর আগে বুধবার রাতে গাড়ি ভাংচুরের ঘটনায় ময়মনসিংহ জেলা বিএনপির সাধারণ সম্পাদকসহ ৫৬ নেতাকর্মীর নামে পুলিশের ২টি মামলা হয়েছে।
খাগড়াছড়ি : খাগড়াছড়ি জেলা শহরের ইসলামিয়া সিনিয়র মাদরাসা এলাকার একটি মেসে পুলিশ অভিযান চালিয়ে শিবিরের খাগড়াছড়ি জেলা সেক্রেটারি এনামুল হকসহ ৪ নেতাকর্মীকে আটক করেছে। আটকরা হচ্ছে জেলা শিবিরের স্কুল কার্যক্রম সম্পাদক রফিকুল ইসলাম, সদর উপজেলা সেক্রেটারি ইসহাক হায়দার ও কর্মী মো. রুবেল।
হোমনা : পুলিশের বাধা সত্ত্বেও কুমিল্লার হোমনায় শান্তিপূর্ণভাবে সকাল-সন্ধ্যা হরতাল পালন করেছে উপজেলা বিএনপি। গত বুধবারের বিএনপির সমাবেশে পুলিশের বেপরোয়া গুলিতে আহত হয় কেন্দ্রীয় নেতারা। এর প্রতিবাদে দলীয় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল এ হরতাল পালিত হয়।
পাংশা (রাজবাড়ী) : রাজবাড়ীর পাংশায় গতকাল বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতাল সফলভাবে পালিত হয়েছে। হরতালে শহরের ব্যবসায়ীরা কোনো ব্যবসা প্রতিষ্ঠান খোলেননি। এদিকে হরতালের পাংশা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৫ জনকে গ্রেফতার করেছে।
পঞ্চগড় : বিএনপি সকাল-সন্ধ্যা হরতাল শান্তিপূর্ণভাবে পালিত হয়। সকাল থেকে বিএনপির নেতাকর্মীরা শহরের বিভিন্ন স্থান থেকে পিকেটিংসহ মিছিল করার চেষ্টা করলে পুলিশের বাধার মুখে পড়ে।
চাঁদপুর : এদিকে গতকাল চাঁদপুরে শান্তিপূর্ণভাবে হরতাল পালিত হয়েছে। চাঁদপুর পৌরসভার বাবুরহাট এলাকায় বেশ ক’টি রিকশা ভাংচুর করা হয়। মতলব-ঢাকা রোডে গাছ ফেলে ব্যারিকেড দেয়া হয়।
সৈয়দপুর (নীলফামারী) : সারাদেশে ১৮ দলীয় জোটের ডাকা গতকাল সকাল-সন্ধ্যা হরতাল শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে। হরতাল চলাকালে শহরের সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ছিল। বিসিক শিল্প নগরীর কলকারখানাও বন্ধ ছিল। স্কুল, কলেজ ও সরকারি অফিস খোলা থাকলেও উপস্থিতি ছিল কম।
শেরপুর : ১৮ দলের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল শেরপুরে শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে। সকাল থেকেই জেলা শহরের বিভিন্ন পয়েন্টে পুলিশের ব্যাপক টহল থাকায় বিএনপির কোনো নেতাকর্মী পিকেটিংয়ে দেখা যায়নি। এদিকে বুধবার রাতে শেরপুর জেলার বিভিন্ন এলাকায় হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিলসহ প্রায় ২০টি গাড়ি ভাংচুরের ঘটনায় রাতব্যাপী পুলিশ ব্যাপক অভিযান চালায়। এ সময় জেলার শ্রীবর্দী পৌর যুবদলের সভাপতি রফিকুল ইসলামসহ জেলার বিভিন্ন এলাকা থেকে ১২ নেতাকর্মীকে আটক করে পুলিশ।
গজারিয়া (মুন্সীগঞ্জ) : মুন্সীগঞ্জের গজারিয়ার ভাটেরচর গ্রাম থেকে বুধবার রাতে জামায়াতে ইসলামীর কর্মী আলাউদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
নরসিংদী : নরসিংদীর মাধবদীতে জেলা বিএনপির সভাপতি খায়রুল কবীর খোকন হরতালের পক্ষে মিছিল নিয়ে ঢাকা-সিলেট মহাসড়কে উঠতে চাইলে পুলিশি বাধার মুখে পড়ে। পুলিশ বাধা উপেক্ষা করে শত শত নেতাকর্মী মহাসড়ক দখল করে মিছিল করতে থাকে। এ সময় পুলিশ আবার বাধা দিলে পুলিশের সঙ্গে মিছিলকারীদের সংঘর্ষ বেধে যায়। মিছিলকারীদের ইটপাটকেল নিক্ষেপে এক পুলিশ ও পুলিশের লাঠিপেটায় ৫ জন আহত হয়।