Amardesh
আজঃঢাকা, শুক্রবার ৮ মার্চ ২০১৩, ২৪ ফাল্গুন ১৪১৯, ২৫ রবিউস সানি ১৪৩৪ হিজরী    আপডেট সময়ঃ রাত ১২টা
 
 সাধারণ বিভাগ
 বিশেষ কর্ণার
 শোক ও মৃত্যুবার্ষিকী
 সাপ্তাহিকী
 আমার দেশ-এর সাথে আছেন তো?
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --
 

শেষ আটে জুভেন্টাস ও জার্মেইন

স্পোর্টস ডেস্ক
« আগের সংবাদ
পরের সংবাদ»
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে উঠেছে ইতালিয়ান ক্লাব জুভেন্টাস ও ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেইন। বুধবার রাতে শেষ ষোলর দ্বিতীয় লেগের ম্যাচে জুভেন্টাস ২-০ গোলে হারিয়েছে সেলটিককে। দুই লেগ মিলিয়ে ৫-০ গোলে এগিয়ে থাকায় শেষ আটে উঠেছে জুভেন্টাস। প্রথম লেগের ম্যাচে জুভেন্টাসের কাছে ৩-০ গোলে হেরেছিল সেলটিক। অন্য ম্যাচে স্প্যানিশ ক্লাব ভ্যালেন্সিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করে জার্মেইন। ড্র করলেও দুই লেগ মিলিয়ে ৩-২ গোলে এগিয়ে থাকায় জার্মেইন শেষ আটে খেলা নিশ্চিত করে। প্রথম লেগের ম্যাচে জার্মেইন ২-১ গোলে হারিয়েছিল ভ্যালেন্সিয়াকে। বুধবার দ্বিতীয় লেগের ম্যাচে জুভেন্টাস শুরুর দিকে সেলটিকের আক্রমণ প্রতিরোধে ব্যস্ত ছিল। তবে ২৪ মিনিটে আলেসান্দ্রো মাত্রি জুভেন্টাসকে এগিয়ে দেন। এর এক মিনিট পরই স্কটিশ ক্লাব সেলটিকের দারুণ গোলের সুযোগ এসেছিল। ক্রিস কমন্সের ওই শটটি এক হাতে রুখে দেন জুভেন্টাস গোলকিপার জিয়ানলুইজি বুফন। ৬৫ মিনিটে আরতুরো ভিদাল নিজেই গোল করতে পারতেন; কিন্তু নিজে গোল না করে বল বানিয়ে দেন ফ্যাবিও কুয়াগলিয়ারেলাকে। সুযোগ হাতছাড়া করেননি তিনি। বল সেলটিকের জালে জড়িয়ে দিয়ে জুভেন্টাসকে ২-০ ব্যবধানে জয় এনে দেন কুয়াগলিয়ারেলা। ২০০৬ সালে ম্যাচ পাতানোর অভিযোগে সিরি ‘বি’তে অবনমনের পর এবারই প্রথম চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে উঠল জুভেন্টাস। অপর ম্যাচে ভ্যালেন্সিয়া-জার্মেইন ম্যাচটি নিষ্প্রাণ ড্র হয়েছে। ওই ম্যাচের প্রথমার্ধ ছিল গোলশূন্য। দ্বিতীয়ার্ধে (৫৫) ভ্যালেন্সিয়াকে এগিয়ে নেন জোনাস। গুরুত্বপূর্ণ গোল করে জার্মেইনকে সমতায় ফেরান আর্জেন্টাইন তারকা এজিকুয়েল লাভেজ্জি।