Amardesh
আজঃঢাকা, শুক্রবার ৮ মার্চ ২০১৩, ২৪ ফাল্গুন ১৪১৯, ২৫ রবিউস সানি ১৪৩৪ হিজরী    আপডেট সময়ঃ রাত ১২টা
 
 সাধারণ বিভাগ
 বিশেষ কর্ণার
 শোক ও মৃত্যুবার্ষিকী
 সাপ্তাহিকী
 আমার দেশ-এর সাথে আছেন তো?
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --
 

অগ্নিঝরা মার্চ : সারাদেশে সংগ্রাম পরিষদ গঠনের সিদ্ধান্ত

জাকির হোসেন
« আগের সংবাদ
পরের সংবাদ»
পূর্ব পাকিস্তানের স্বাধীনতাকামী মানুষ সামরিক শাসকদের বিরুদ্ধে ক্রমেই আরো প্রতিবাদী হয়ে ওঠে। আগের দিন ৭ মার্চ রেসকোর্স ময়দানে (সোহরাওয়ার্দী উদ্যান) দেয়া শেখ মুজিবুর রহমানের নির্দেশেবন্ধ হয়ে যায় সচিবালয়, হাইকোর্ট, শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। শুধু বেতন নেয়ার জন্য ব্যাংকগুলো দুই ঘণ্টার জন্য খোলা রাখা হয়।
শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঘোষণার প্রতি ন্যাপের নেতা মোজাফফর আহমদ, জাতীয় লীগের আতাউর রহমান, বাংলা ন্যাশনাল লীগের অলি আহাদ, পিডিবির নূরুল আমিনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পূর্ণ সমর্থন দেন। ক্ষুব্ধ শিল্পীরা বেতার-টেলিভিশনে শর্ত দিলেন, ‘আমরা অনুষ্ঠানে অংশগ্রহণ করব, তবে অনুষ্ঠানগুলো স্বাধীনতা আন্দোলনের অনুকূল হতে হবে।’ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শিল্পীদের এ শর্ত মানতে বাধ্য হয়। এদিন পূর্ব পাকিস্তান ছাত্রলীগ নাম পরিবর্তন করে শুধু ছাত্রলীগ ব্যবহারের সিদ্ধান্ত নেয়া হয়। একই সভায় প্রতিটি জেলা শহর থেকে প্রাথমিক শাখা পর্যন্ত দেশব্যাপী স্বাধীন বাংলাদেশ সংগ্রাম পরিষদ গঠনের সিদ্ধান্ত নেয়া হয়। পাকিস্তানের পতাকা প্রদর্শন, জাতীয় সঙ্গীত বাজানো এবং দেশের সব প্রেক্ষাগৃহে উর্দু ছবির প্রদর্শনী বন্ধ করে দেয়া হয়।
প্রতিবাদমুখর পরিবেশে ভেতরে ভেতরে দেশের মানুষ সশস্ত্র যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে থাকে। ঘরে ঘরে দুর্গ গড়ে তোলার এবং যার যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবিলা করার আহ্বান ছড়িয়ে পড়তে থাকে শহর-বন্দর, গ্রামগঞ্জে। আওয়ামী লীগ প্রধান শেখ মুজিবুর রহমানের ভাষণে উজ্জীবিত মানুষ সংগঠিত হতে থাকে।