জেএমবি সন্দেহে ৫ জনকে গ্রেফতার করেছে র্যাব
স্টাফ রিপোর্টার
ময়মনসিংহ, নরসিংদী ও ঝিনাইদহ জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জেএমবি সদস্য সন্দেহে পাঁচজনকে গ্রেফতার করেছে র্যাব। র্যাবের দাবি, গ্রেফতারকৃতদের কাছ থেকে বোমা তৈরির সরঞ্জামসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে তিনজন এহসার ও দু’জন গায়রে এহসার সদস্য রয়েছে বলে জানায় র্যাব। গতকাল র্যাব সদর দফতরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের ইন্টেলিজেন্স উইং গত শনিবার থেকে রোববার বিকাল পর্যন্ত অভিযান চালিয়ে এদের গ্রেফতার করে। এরা হচ্ছে মোঃ হুরমুজ আলী ওরফে আজগর আলী, মোঃ ইউসুফ, মোঃ আবু রায়হান বিন সাদেক ওরফে রায়হান, মো হুসাইন ও মোঃ কাওসার জিন্নুরাইন ওরফে লাল্টু। ত্রিশালের আমিরাবাড়ি এলাকা ও নরসিংদী জেলার পাঁচদোনা এবং ঝিনাইদহের পাগলাকানাই এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। র্যাব জানায়, ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানার দুল্লা ইউনিয়নের চেয়ারম্যান এনাম ও আনামকে হত্যা পরিকল্পনার সক্রিয় সদস্য ছিল হুরমুজ আলী। এছাড়াও হুরমুজ আলীর ঘনিষ্ঠ সহযোগী আজিজুলের বাড়ি থেকে এর আগে ৩৮টি গ্রেনেড বডিসহ ধর্মীয় বই উদ্ধার করা হয়। ৩টি অস্ত্র, ৪টি মোবাইল সেটসহ বোমা ও গ্রেনেড তৈরির সরঞ্জামাদি উদ্ধার করে র্যাব।

-
প্রথম পাতা

সাধারণ বিভাগ
আবহাওয়া