বিএফইউজে-ডিইউজের কর্মসূচি : সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ কাল
স্টাফ রিপোর্টার
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) আগামীকাল সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করবে। দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানকে হুমকি ও বিশেষ প্রতিনিধি এম আবদুল্লাহর প্রাণনাশের চেষ্টাসহ সারাদেশে সাংবাদিকদের ওপর হামলা-নির্যাতনের প্রতিবাদে এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
গতকাল বিএফইউজে ও ডিইউজের এক প্রেস বিজ্ঞপ্তিতে ওই সমাবেশে যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিএফইউজে ও ডিইউজের সব নেতা ও ইউনিটকে অনুরোধ জানানো হয়েছে।
উল্লেখ্য, গত শনিবার আমার দেশ-এর বিশেষ প্রতিনিধি এম আবদুল্লাহর ওপর দুর্বৃত্তরা হামলা চালায়।

-
প্রথম পাতা

সাধারণ বিভাগ
আবহাওয়া