খোন্দকার দেলোয়ারের সঙ্গে কোনো বিরোধ নেই : মির্জা ফখরুল
স্টাফ রিপোর্টার
খোন্দকার দেলোয়ার হোসেনের সঙ্গে তাকে জড়িয়ে বিভিন্ন পত্রিকায় যে সংবাদ প্রকাশিত হয়েছে, তার প্রতিবাদ জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
গতকাল এক বিবৃতিতে এসব সংবাদকে ‘বিভ্রান্তিকর’ আখ্যায়িত করে মির্জা ফখরুল বলেন, একটি সফল কাউন্সিলের পর দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশনায় ও মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের নেতৃত্বে দলকে
শক্তিশালী করে যখন দেশের মানুষের অধিকার রক্ষায় আন্দোলন-সংগ্রামের পথে এগিয়ে চলেছি, ঠিক সেই মুহূর্তে দেশের কয়েকটি পত্রিকায় মহাসচিবের সঙ্গে আমার সম্পর্কের অবনতি ও প্রতিযোগিতার নানা কল্পকাহিনী তৈরি করে সংবাদ পরিবেশন করা হয়েছে। যা অত্যন্ত দুঃখজনক।
তিনি বলেন, খোন্দকার দেলোয়ার বাংলাদেশের বর্তমান সময়ে গণতান্ত্রিক আন্দোলনের একজন অভিভাবক। তথাকথিত ১/১১পরবর্তী সময়ে দেশের গণতন্ত্র ও দলের অস্তিত্ব রক্ষার যে গুরুদায়িত্ব তার ওপর অর্পণ করা হয়েছিল, তা তিনি বিশ্বস্ততা ও যোগ্যতার সঙ্গে পালন করতে সক্ষম হয়েছেন।
তিনি দেলোয়ারকে একাধারে বর্ষীয়ান, প্রাজ্ঞ ও অকুতোভয় জননেতা আখ্যায়িত করে বলেন, তার যোগ্য নেতৃত্বের প্রতি আমি শ্রদ্ধাশীল। তার নেতৃত্বে যখন আমরা সবাই বিএনপিকে শক্তিশালী করার কাজে মনোনিবেশন করেছি, তখনই বানোয়াট কাহিনী প্রকাশ করা হচ্ছে। মির্জা ফখরুল এসব কাহিনীমূলক সংবাদ প্রকাশ করা থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট পত্রিকার প্রতি আহ্বান জানিয়েছেন।

-
শেষের পাতা

সাধারণ বিভাগ
আবহাওয়া