Amardesh
আজঃ ঢাকা, সোমবার ২১ ডিসেম্বর ২০০৯, ৭ পৌষ ১৪১৬, ৩ মহররম ১৪৩০     আপডেট সময়ঃ সময় : রাত ২টা
 
 সাধারণ বিভাগ
 বিশেষ কর্ণার
 সাপ্তাহিকী
 শোক ও মৃত্যুবার্ষিকী
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --

গারো পাহাড় কেটে পাথর উত্তোলনের মহোত্সব

ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি
উচ্চতর আদালতে রিট মামলা সত্ত্বেও জেলা প্রশাসনের অযাচিত হস্তক্ষেপের কারণে বন্ধ হয়নি ঝিনাইগাতী ও নালিতাবাড়ী গারো পাহাড় কেটে অবৈধ পাথর উত্তোলন এবং লোপাট। বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে সরকার।
জানা গেছে, গত ৬ মাস যাবত বৈধ পাথরমহাল বন্ধ করে দেয়া হলেও ক্ষমতার পালাবদলে কিছু ক্ষমতাধর অবৈধ পাথর ব্যবসায়ী, বনবিভাগ ও প্রশাসন এবং সীমান্ত রক্ষীবাহিনীর এক শ্রেণীর দুর্নীতিপরায়ণ কর্মকর্তা-কর্মচারীর যোগসাজশে নির্বিঘ্নে চলছে গারো পাহাড় কেটে অবৈধ পাথর উত্তোলন ও পাচারের মহোত্সব। আর এ পাথর পাচার হয়ে যাচ্ছে প্রশাসনের নাকের ডগার ওপর দিয়ে।
জানা যায়, গজনী-বাঁকাকুড়া রাস্তা ও ব্রিজ নির্মাণকে ঘিরেই মূলত চলছে গারো পাহাড় কেটে পাথর লুটপাট। কিছু চোরাই পাথর ব্যবসায়ীর নেতৃত্বেই গোটা গারো পাহাড়ে চলছে পাথর উত্তোলন ও লোপাটের এই মহোত্সব, বিশেষ করে গজনী ও রাংটিয়া গারো পাহাড় থেকে প্রতিদিন পাচার হয়ে যাচ্ছে লাখ লাখ টাকার চোরাই পাথর। রাংটিয়া রেঞ্জ ও বিট অফিসের মাত্র কয়েকশ’ গজ পূর্ব পাশে গড়ে উঠেছে অবৈধ পাথরের ইয়ার্ড।
তাছাড়া গজনী বনাঞ্চলের অবৈধ পাথর দিয়ে নির্মিত গজনী-বাঁকাকুড়া-ধানশাইল রাস্তা আর ব্রিজ নির্মাণকে ঘিরে বাঁকাকুড়া গ্রামজুড়েই এখন অবৈধ পাথরের ছড়াছড়ি, যেন দেখার কেউ নেই এবং নেই কোনো প্রতিরোধ-প্রতিকার।
এ ব্যাপারে গজনীর ফরেস্ট বিট অফিসারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, নতুন এসেই অভিযোগ পেয়ে পাহাড়ি রাস্তাগুলো কেটে দিয়েছি।
 
সদস্য লগইন
ইউজার আইডি :
পাসওয়ার্ড :
সাইন আপ
পাসওয়ার্ড ভুলে গেছেন ?