Amardesh
আজঃ ঢাকা, শনিবার ১৯ ডিসেম্বর ২০০৯, ৫ পৌষ ১৪১৬, ১ মহররম ১৪৩১     আপডেট সময়ঃ সময় : রাত ২টা
 
 সাধারণ বিভাগ
 জব সার্চ
 সাপ্তাহিকী
 শোক ও মৃত্যুবার্ষিকী
 বিশেষ বিভাগ
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --

আমার দেশ সম্পাদককে হুমকি দেয়ায় খালেদা জিয়ার গভীর উদ্বেগ : জনগণ ও সাংবাদিকদের রুখে দাঁড়ানোর আহ্বান

স্টাফ রিপোর্টার
বিরোধীদলীয় নেত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া আমার দেশ সম্পাদককে দুজন মন্ত্রী ও একজন নেতার প্রকাশ্যে হুমকি দেয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, আমার দেশ শাসক দলের শীর্ষ পর্যায়ের ব্যক্তিদের বিরুদ্ধে বড় অংকের ঘুষ নেয়ার অভিযোগের সংবাদ প্রকাশ করায় তারা এ হুমকি দেন, যা নিন্দনীয়।
গতকাল এক বিবৃতিতে তিনি বলেন, এই হুমকির মাধ্যমে শাসক দলের ফ্যাসিবাদী মনোভাব উত্কটভাবে বেরিয়ে পড়েছে। এ ধরনের স্বৈরতান্ত্রিক আচরণের বিরুদ্ধে সচেতন জনগণকে সোচ্চার হওয়ার জন্য তিনি আহ্বান জানান। একইসঙ্গে তিনি সাংবাদিকদেরও এর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান।
বিবৃতিতে বেগম খালেদা জিয়া পত্রিকার সম্পাদককে মন্ত্রীদের এ ধরনের হুমকি সরকারের একদলীয় বাকশালী স্বৈর মানসিকতার বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেন। তিনি বলেন, এ হুমকি সংবাদপত্রের স্বাধীনতাকে খর্ব করেছে। এ হুমকি সত্য প্রকাশের বিরুদ্ধে, মানবাধিকার ও নাগরিক অধিকারের বিরুদ্ধে, অপরাধকে আড়াল করা এবং তদন্তকে প্রভাবিত করার উদ্দেশ্যেই দেয়া হয়েছে। ভবিষ্যতে এ ধরনের হুমকি থেকে সংশ্লিষ্টরা বিরত থাকবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
 
সদস্য লগইন
ইউজার আইডি :
পাসওয়ার্ড :
সাইন আপ
পাসওয়ার্ড ভুলে গেছেন ?