আমার দেশ সম্পাদককে হুমকি : বাকশালি রাজত্ব কায়েমের নগ্ন প্রয়াস : ডা. শাহরিয়ার
সিলেট অফিস
প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে ঘুষ নেয়ার অভিযোগ সম্পর্কে রিপোর্ট প্রকাশের পর দৈনিক আমার দেশ সম্পাদককে দেয়া আওয়ামী লীগের হুমকির তীব্র নিন্দা জানিয়েছেন সিলেট মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহরিয়ার হুসেন চৌধুরী। গতকাল প্রদত্ত এক বিবৃতিতে তিনি বলেন, প্রকাশিত সংবাদের ব্যাপারে ভিন্নমত থাকতে পারে বা অসত্য হলে তা প্রতিকারে আইনগত ব্যবস্থা রয়েছে। কিন্তু প্রকাশিত সংবাদ নিয়ে আওয়ামী লীগ নেতারা যে ভাষায় কথা বলছেন তা রাজনীতির ভাষা হতে পারে না। এরূপ আচরণ তাদের বাকশালি রাজত্ব কায়েমের নগ্ন প্রয়াস বৈ কিছু নয়। তিনি বলেন, আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান এদেশের একজন নাগরিক। তাকে চলতে দেয়া হবে না, রাস্তায় বেরুলেই প্রতিরোধ করা হবে—এরূপ বক্তব্য তাদেরই মানায় যারা এর আগে ৪টি সংবাদপত্র রেখে সব পত্রিকা বন্ধ করে একদলীয় বাকশাল কায়েম করেছিল; কিন্তু শেষ রক্ষা হয়নি।
-
জাতীয়


সাধারণ বিভাগ
আবহাওয়া


