Amardesh
আজঃ ঢাকা, শনিবার ১৯ ডিসেম্বর ২০০৯, ৫ পৌষ ১৪১৬, ১ মহররম ১৪৩১     আপডেট সময়ঃ সময় : রাত ২টা
 
 সাধারণ বিভাগ
 জব সার্চ
 সাপ্তাহিকী
 শোক ও মৃত্যুবার্ষিকী
 বিশেষ বিভাগ
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --

নোয়াখালীতে বিএনপির আনন্দ মিছিল

নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক সাবেক সংসদ সদস্য মোঃ শাহজাহানকে বিএনপির যুগ্ম মহাসচিব নির্বাচিত করায় বৃহস্পতিবার বিকালে জেলা বিএনপি ও সব অঙ্গসংগঠনের যৌথ উদ্যোগে একটি আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি জেলা বিএনপির কার্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জামে মসজিদ মোড়ে এসে এক সমাবেশে মিলিত হয়।
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও নোয়াখালী পৌরসভার মেয়র হারুনুর রশিদ আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন অ্যাডভোকেট এবিএম জাকারিয়া, অ্যাডভোকেট আবদুর রহমান, মাহবুব আলমগীর আলো, অ্যাডভোকেট শাহাদাত হোসেন, জাহাঙ্গীর আলম কালা, মোঃ জসিম উদ্দিন, ভিপি জসিম, আবু হানিফ প্রমুখ। সভায় বক্তারা বলেন, বর্তমান সরকার শুধু বিএনপির নেতাকর্মীদের ওপর অত্যাচার নির্যাতন করেও ক্ষান্ত হয়নি।
তারা এখন দেশের বিভিন্ন উল্লেখযোগ্য স্থাপনা থেকে জিয়াউর রহমানের নাম মুছে ফেলারও ষড়যন্ত্র করছে।
 
সদস্য লগইন
ইউজার আইডি :
পাসওয়ার্ড :
সাইন আপ
পাসওয়ার্ড ভুলে গেছেন ?