গজারিয়ায় ৪ নৌডাকাত গ্রেফতার
গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
বৃহস্পতিবার ভোররাতে উপজেলার লঘুরচর গ্রাম সংলগ্ন মেঘনা নদীতে এমভি ভেনাস নামে সিমেন্ট ভর্তি একটি জাহাজে ডাকাতিকালে ৪ ডাকাতকে পুলিশ গ্রেফতার করেছে। আটককৃতরা হচ্ছে উপজেলা লঘুরচর গ্রামের মাহবুব, জাকির, সাইফুল ও মুছা। আটক করার সময় ডাকাতদলের দস্তাদস্তিতে এসআই তারিফুজ্জামান, এসআই রফিকুল ইসলাম ও ২ পুলিশ আহত হয়েছে। এসআই তারিফুজ্জামান জানান, ৪ জনকে আটক করা হলেও তাদের ৩ সঙ্গী রিপন, রোকন ও দীন ইসলাম পালিয়ে যায়। গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম সহিদুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে আটককৃতরা মেঘনা নদীতে চলাচলরত কার্গো, ট্রলার ও মাছধরা নৌকায় ডাকাতি করে আসছিল।
এদিকে স্থানীয় জনতার উদ্যোগে গতকাল দুপুরে হোসেন্দী বাজারে শতাধিক এলাকাবাসী বিক্ষোভ মিছিল বের করে এবং প্রকৃত ডাকাতদলের সদস্যদের পুলিশ আটক করায় এলাকায় মিষ্টি বিতরণ করে।
এদিকে স্থানীয় জনতার উদ্যোগে গতকাল দুপুরে হোসেন্দী বাজারে শতাধিক এলাকাবাসী বিক্ষোভ মিছিল বের করে এবং প্রকৃত ডাকাতদলের সদস্যদের পুলিশ আটক করায় এলাকায় মিষ্টি বিতরণ করে।
-
জাতীয়

সাধারণ বিভাগ
আবহাওয়া