Amardesh
আজঃ ঢাকা, বৃহস্পতিবার ১৭ ডিসেম্বর ২০০৯, ৩ পৌষ ১৪১৬, ২৯ জিলহজ ১৪৩০     আপডেট সময়ঃ রাত ২টা
 
 সাধারণ বিভাগ
 বিশেষ কর্ণার
 সাপ্তাহিকী
 শোক ও মৃত্যুবার্ষিকী
 বিশেষ বিভাগ
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --

প্রথমবারের মতো বিজয় দিবস পদক পেলেন ৬ জন

স্টাফ রিপোর্টার
বিজয় দিবস উপলক্ষে ঢাকা জেলা প্রশাসন এবছর প্রথমবারের মতো ‘বিজয় দিবস পদক’ চালু করেছে। জাতীয় জীবনের বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য ছয় গুণী ব্যক্তিকে গতকাল এ বিজয় দিবস পদক প্রদান করা হয়। সকালে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত শিশু-কিশোর সমাবেশে রাষ্ট্রপতি জিল্লুর রহমান এই ছয় গুণী ব্যক্তির হাতে পদক তুলে দেন ।
পদকপ্রাপ্তরা হলেন—সংস্কৃতিতে বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী ও গবেষক সন্জীদা খাতুন, বিজ্ঞান ও তথ্য-প্রযুক্তিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল, শিক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আআমস আরেফিন সিদ্দিক, সাংবাদিকতায় প্রকাশিতব্য দৈনিক কালের কণ্ঠ পত্রিকার সম্পাদক আবেদ খান, জনপ্রশাসনে প্রশাসন ব্যক্তিত্ব মোঃ আবদুল মোবারক ও ক্রীড়ায় জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান। পুরস্কারের মূল্যমান হচ্ছে ২৫ হাজার টাকা, স্বর্ণপদক ও সম্মাননা সনদ।
 
সদস্য লগইন
ইউজার আইডি :
পাসওয়ার্ড :
সাইন আপ
পাসওয়ার্ড ভুলে গেছেন ?