Amardesh
আজঃ ঢাকা, বৃহস্পতিবার ১৭ ডিসেম্বর ২০০৯, ৩ পৌষ ১৪১৬, ২৯ জিলহজ ১৪৩০     আপডেট সময়ঃ রাত ২টা
 
 সাধারণ বিভাগ
 বিশেষ কর্ণার
 সাপ্তাহিকী
 শোক ও মৃত্যুবার্ষিকী
 বিশেষ বিভাগ
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --

শহীদ মোস্তাক একাদশ জয়ী

স্পোর্টস রিপোর্টার
প্রতি বছর ক্রিকেটের এই আয়োজনের মধ্য দিয়ে স্বাধীনতা যুদ্ধে শহীদ দুই বীর ক্রিকেটার শহীদ মোস্তাক ও শহীদ জুয়েলকে স্মরণ করা হয়। কাল বিজয় দিবস উপলক্ষে ধানমন্ডি মাঠে অনুষ্ঠিত এই দুই শহীদের নামে গঠিত সেরা একাদশের প্রীতি ক্রিকেটের লড়াইয়ে জিতল শহীদ মোস্তাক একাদশ ২ উইকেটে।
টস হেরে জুয়েল একাদশ ব্যাট করতে নেমে ৪২.২ ওভারে ২২৯ রান তুলে। শহীদ জুয়েল একাদশ মূলত গড়া হয় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটারদের নিয়ে। টু ডাউনে নামা কাজী নুরুল হাসানের ৫০ রান এবং শেষের দিকে সাব্বির রহমানের ৬৫ বলে চার ছক্কা ও চার বাউন্ডারিতে আসা ৭০ রানের চমকপ্রদ ইনিংসের সুবাদে শহীদ জুয়েল একাদশ তুলে ২২৯ রান। কাজী কামরুল ইসলাম তিনটি এবং ফরহাদ হোসেন ২টি করে উইকেট পান। জবাব দিতে নেমে ইনিংসের প্রথম ওভারেই উইকেট হারালে মিডলঅর্ডার ব্যাটসম্যানদের দৃঢ়তায় শহীদ মোস্তাক একাদশ জয়ের পথে ছিল। শাহরিয়ার নাফিস ৩০ রান করে ফিরেন। মোহাম্মদ মিঠুন ৫৬ রান করে আউট হওয়ার পর কিছুটা চাপে পড়ে শহীদ মোস্তাক একাদশ। কিন্তু শেষের দিকে জিয়াউর রহমান মাত্র ২২ বলে ৩ বাউন্ডারি ও সমান ছক্কায় ৩৮ রান তুলে দলকে জয় এনে দেন। দশ বল হাতে রেখে ২ উইকেটে ম্যাচ জিতে নেয় শহীদ মোস্তাক একাদশ।
ম্যাচ শেষে শহীদ জুয়েলের বোনের হাতে বিসিবির পরিচালক আমিনুল হক মনি বোর্ডের পক্ষ থেকে স্মারক তুলে দেন।
 
সদস্য লগইন
ইউজার আইডি :
পাসওয়ার্ড :
সাইন আপ
পাসওয়ার্ড ভুলে গেছেন ?