ফিফা র্যাংকিংয়ে বাংলাদেশের উন্নতি
স্পোর্টস রিপোর্টার
সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে দুটো ম্যাচ জয় এবং একটিতে ড্র বাংলাদেশকে ফিফা র্যাংকিংয়ে ১৬ ধাপ ওপরে নিয়ে এসেছে। বর্তমানে বাংলাদেশের র্যাংকিং ১৪৯। সাফের সেমিফাইনাল থেকে বিদায় না নিলে আরও উন্নতি হতো আমিনুলদের।
সাফ ফুটবলে চ্যাম্পিয়ন হয়ে ভারতের উন্নতি হয়েছে এক ধাপ। গতকাল প্রকাশিত বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার র্যাংকিংয়ে তাদের অবস্থান ১৩৪। এছাড়া শ্রীলঙ্কা ১৫১, নেপাল ১৫২, পাকিস্তান ১৫৬তম স্থানে উঠে এসেছে। এক ধাপ
অবনতি হয়েছে আফগানিস্তানের। ১৯৩তম স্থান তাদের। ভুটান আছে আগের জায়গায় (১৯৬)।
ইউরোপ চ্যাম্পিয়ন স্পেন আগের মতোই আছে ফিফা র্যাংকিংয়ের শীর্ষে। এরপরই আছে যথাক্রমে ব্রাজিল, হল্যান্ড এবং পর্তুগাল। ডিয়েগো ম্যারাডোনার আর্জেন্টিনা আছে অষ্টম স্থানে।

-
খেলাধুলা

সাধারণ বিভাগ
আবহাওয়া