Amardesh
আজঃ ঢাকা, বৃহস্পতিবার ১৭ ডিসেম্বর ২০০৯, ৩ পৌষ ১৪১৬, ২৯ জিলহজ ১৪৩০     আপডেট সময়ঃ রাত ২টা
 
 সাধারণ বিভাগ
 বিশেষ কর্ণার
 সাপ্তাহিকী
 শোক ও মৃত্যুবার্ষিকী
 বিশেষ বিভাগ
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --

শপথ আনন্দ উল্লাসে ঢাবিতে বিজয় দিবস উদযাপন

বিশ্ববিদ্যালয় রিপোর্টার
বিজয়ের ৩৯ বছর উদযাপনে অধীর আগ্রহে অপেক্ষায় শিক্ষক-শিক্ষার্থীরা। কখন ঘড়ির কাঁটা রাত বারোটার ঘণ্টাধ্বনি বাজায়। আর ঠিক রাত বারোটা এক মিনিটে সূচিত হলো নতুন একটি দিন ১৬ ডিসেম্বর। যে দিনে বাঙালি জাতি পেয়েছিল চূড়ান্ত বিজয়। রাতের প্রথম প্রহর থেকে সেই বিজয়ের আনন্দে হুল্লোড় আর উল্লাসে ফেটে পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা আর আবাল-বৃদ্ধ-বনিতারা। আতশবাজির বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। অন্ধকার আকাশ হয়ে ওঠে আলোকিত। গানের তালে ও আতশবাজিতে মহান বিজয় আনন্দে মেতে ওঠে হাজারো শিক্ষার্থী ও অন্যস্থান থেকে ক্যাস্পাসে আগমনকারীরা। একে একে উড্ডয়ন করা হয় ৩৯টি বিশালাকৃতির ফানুস। ভোরের সূর্য ওঠার আগেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, প্রতিটি আবাসিক হলের শিক্ষক-শিক্ষার্থীরা স্মৃতিসৌধে যান ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে। গোটা ক্যাম্পাসের টিএসসি, কলাভবন, কার্জন হল এলাকায় সারাদিন ছিল মানুষের উপচেপড়া ভিড়। তারা গায় বিজয়ের গান। মুখমণ্ডলে আঁকেন স্বাধীন বাংলাদেশের পতাকাসহ নানা আলপনা। বিভিন্ন সংগঠনের আয়োজনে চলে নৃত্য, অঙ্কন, রক্তদান কর্মসূচি ও আলোচনা সভা। একইসঙ্গে চলে সঙ্গীত পরিবেশন ও ফানুস ওড়ানো উত্সব। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা এবং একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে অপরাজেয় বাংলা, শহীদ মিনার, রাজু ভাস্কর্য, স্বাধীনতা সংগ্রাম, মিলনের ভাস্কর্যে দেশপ্রেমীরা শপথ নেয়।
 
সদস্য লগইন
ইউজার আইডি :
পাসওয়ার্ড :
সাইন আপ
পাসওয়ার্ড ভুলে গেছেন ?